Ad Code

Class 6 geography suggestion first summative 2026

Class 6 geography suggestion

Class 6 Geography suggestion 2026 

প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 

ষষ্ঠ শ্রেণী 

 ১. সঠিক উত্তরটি নির্বাচন করো (যে-কোনো ছ-টি) 1 × 6 = 6

(ক) প্রাচীনকালে নাবিকরা উত্তরদিক ঠিক করতেন— (কালপুরুষ/সপ্তর্ষিমণ্ডল/ধ্রুবতারা) পর্যবেক্ষণের মাধ্যমে।

(খ) কোন গ্রহের অভিকর্ষজ বল সবচেয়ে বেশি? (পৃথিবী/শনি/বৃহস্পতি)

(গ) পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাস অপেক্ষা—(40 কিমি/ 42 কিমি/49 কিমি) বেশি।

(ঘ) সূর্যোদয়ের আগের সময়কে বলে – (ছায়াবৃত্ত/ঊষা/গোধূলি

(ঙ) উষ্ণতা ও উজ্জ্বলতা দুটিই সবথেকে বেশি—(মাঝারি হলুদ তারার/প্রকাণ্ড সাদা তারার/বিরাট নীল তারার)

(চ) 1519 খ্রিস্টাব্দে যে পোর্তুগিজ ভূপর্যটক জাহাজ নিয়ে ভূপরিক্রমায় বেরিয়েছিলেন তিনি হলেন—

(কোপারনিকাস/অ্যারিস্টটল/ম্যাগেলান)

(ছ) ভারতের যে দ্রাঘিমার স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় হিসেবে ধরা হয়, সেটি হল—

(82°30' পূর্ব/88:30 পূর্ব/82°30 পশ্চিম)

২. শূন্যস্থান পূরণ করো (যে-কোনো চারটি) 1 × 4 = 4

(ক) 1956 সালে ভারতের রাজ্য ভাগ করার প্রধান ভিত্তি ছিল ___________

(খ) ভারতের বৃহত্তম রাজ্য হল ____________

(গ) পদ্মা ও যমুনা নদীর মিলিত প্রবাহ ________ নামে পরিচিত।

(ঙ) তিনদিকে জলভাগ দ্বারা বেষ্টিত স্থলভাগকে _______

বলে।

(চ) শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝের সংকীর্ণ উপত্যকাকে __________ বলে।

(ছ) ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ হল ___________

৩. নীচের যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও 2 × 2 = 4

(ক) ভারতের দুটি রাজ্যের নাম লেখো যার মধ্য দিয়ে কর্কটক্রান্তিরেখা টানা হয়েছে।

(খ) উপকূল কাকে বলে ?

(গ) হিমালয় পার্বত্য অঞ্চলে জনবসতি কম হওয়ার দুটি কারণ লেখো।

(ঘ) গ্রহের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।

৪. নীচের যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও 3 x 2 = 6

(ক) দ্রাঘিমারেখার তিনটি বৈশিষ্ট্য লেখো।

(খ) গ্রহ ও নক্ষত্রের মধ্যে পার্থক্য লেখো।

(গ) সংবিধান স্বীকৃত ছ-টি ভাষার নাম লেখো।

(ঘ) নিরক্ষরেখা কাকে বলে? নিরক্ষরেখা ছাড়া পৃথিবীর অপর দুটি গুরুত্বপূর্ণ অক্ষরেখার নাম ও মান লেখো।

(ঙ) অক্ষরেখার তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো।

নীচের যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও 5 × 2 = 10

(ক) সিন্ধু নদের গতিপথ বর্ণনা করো।

(খ) ভারতের ভূপ্রাকৃতিক বিভাগ করে, যে-কোনো একটি বিভাগের সম্পর্কে বর্ণনা করো।

(গ) “পৃথিবী গোল”—এই ধারণার প্রমাণ দাও।


Class 6 geography question paper first summative

Class 6 first unit test suggestion 2026

WBBSE class 6 geography question paper

Reactions

Post a Comment

0 Comments