Ad Code

All about vitamins Question Answer About Vitamins

Question Answer About Vitamins 

ভিটামিন সম্পর্কিত প্রশ্নোত্তর  

question answer from vitamins

Vitamin Question Answer 

1. 1912 খ্রিস্টাব্দে ভিটামিন শব্দটি প্রথম কে ব্যবহার করেন?

উ: ক্যাসিমির ফাঙ্ক

2. ভিটামিন A যকৃতের কোন উপাদান থেকে উৎপন্ন হয়? 

উ: ক্যারোটিন 

3. আইসোনিয়াজিড কোন ভিটামিনের অ্যান্টিভিটামিন?

উ: পাইরিডক্সিনের

4. মিথাইলকোবালামিন কোন ভিটামিনের ছদ্ম ভিটামিন?

উ: ভিটামিন B12 - এর

5. বিটা ক্যারোটিন এবং আর্গোস্টেরল কী?

উ: প্রোভিটামিন

6. যে ভিটামিনটি স্নেহপদার্থে দ্রবীভূত হয় না, সেটি হল -

উ: ভিটামিন C

7. যে ভিটামিনটি জলে দ্রবীভূত হয় না, সেটি হল - 

উ: ভিটামিন D

8. ভিটামিন A1 - এর আণবিক সংকেত হল - 

উ: C20H30O

9. ভিটামিন A2 - এর আণবিক সংকেত হল

উ: C20H28O 

10. ICMR - RDA (2010) অনুযায়ী স্তন্যদানকারী মহিলার ভিটামিন A - এর দৈনিক প্রয়োজনীয়তা কত?

উ: 950 μg 

11. ICMR - RDA (2010) অনুযায়ী প্রাক্‌বিদ্যালয়গামী শিশুর (1- 6 বৎসর) রেটিনল-এর দৈনিক চাহিদা কত? 

উ: 400 µg

12. ভিটামিন A - এর অভাবজনিত একটি রোগ হল -

উ: কেরাটোম্যালেশিয়া

13. মানবদেহে শোষিত ভিটামিন A-এর 95% সঞ্চিত কোথায় সঞ্চিত হয়?

উ: যকৃতে।

14. ভিটামিন D2 - এর গঠনমূলক সংকেত কী?

উ: C28H44O

15. ভিটামিন D3 - এর গঠনমূলক সংকেত কী?

উ: C27H44O

16. প্রতি 100g হাঙর মাছের যকৃৎ নিঃসৃত তেলে কত ভিটামিন D থাকে?

উ: 30 - 100 μg

17. কোথায় ভিটামিন D অধিক সঞ্চিত হয়?

উ: ত্বকে।

18. প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে ভিটামিন E - এর দৈনিক প্ৰয়োজনীয়তা কত?

উ: 30mg

19. ভিটামিন K - এর আণবিক সংকেত কী?

উ: C31H46O2

20. প্রতি 100 ml জলে কত পরিমাণ ভিটামিন C দ্রবীভূত হতে পারে?

উ: 30 গ্রাম

21. ICMR - RDA (2010) অনুযায়ী এক বছর বয়সী শিশু থেকে শুরু করে পূর্ণবয়স্ক স্ত্রী-পুরুষের ভিটামিন C-এর দৈনিক প্রয়োজনীয়তা কত?

উ: 40mg 

22. প্রতি 100g আমলকিতে কত ভিটামিন C থাকে?

উ: 600 mg 

23. স্টোমাটাইসিস এবং চিলোসিস রোগ কোন ভিটামিনের অভাবে দেখা দেয়?

উ: রাইবোফ্ল্যাভিন (Vitamin B12)

24. নায়াসিনের আণবিক সংকেত কী?

উ: C6H5O2N 

25. ফোলিক অ্যাসিড পূর্বে কী নামে পরিচিত ছিল?

উ: ভিটামিন M

26. বায়োটিন নামক ভিটামিন আগে কী নামে পরিচিত ছিল?

উ: ভিটামিন H 

27. অ্যান্টিস্টেরিলিটিক ফ্যাক্টর কোন ভিটামিনকে বলা হয়?

উ: টোকোফেরল (Vitamin E)

28. একটি স্নেহদ্রাব্য ভিটামিনের নাম লেখো।

উ: টোকোফেরল (Vitamin E)

29. একটি জলে দ্রাব্য ভিটামিনের নাম লেখো।

উ: থায়ামিন (Vitamin B1) 

All About Vitamins 

30. ফোলিক অ্যসিড কী নামে পরিচিত ছিল?

উ: ফোলাসিন

31. রাইবোফ্লেভিনের অভাবে কী রোগ হয়?

উ: স্টোমাটাইটিস

32. ভিটামিন D-এর অভাবজনিত একটি রোগের নাম লেখো।

উ: অস্টিওম্যালেশিয়া 

33. ভিটামিন C-এর একটি কাজ লেখো।

উ: কোলেস্টেরল বিপাক

34. ক্যালসিফেরলের Vitamin D) অভাবজনিত একটি রোগের নাম লেখো।

উ: স্কোলিওসিস

35. ভিটামিন A-এর অভাবজনিত একটি রোগের নাম লেখো।

উ: বিটট স্পট

36. ভিটামিন C-এর উৎকৃষ্ট উৎস কী?

উ: আমলকী

37. ভিটামিন A, D, E এবং K দ্রবীভূত হয় - 

উ: স্নেহ পদার্থ বা ফ্যাটে।

38. কোন ভিটামিনের অভাবে মানবদেহে ঠোঁটের কোণে ঘা হয়?

উ: রাইবোফ্লেভিন

39. ভিটামিন D কোন উপাদান শোষণকে ত্বরান্বিত করে?

উ: ক্যালশিয়াম

40. কোন ভিটামিনকে যৌবন সঞ্জীবনী ভিটামিন বলা হয়?

উ: ভিটামিন E 

41. কোন ভিটামিন এর অভাবে মেগালোব্লাস্টিক রক্তাল্পতা হয়?

উ: ফোলিক অ্যাসিড

42. লেবুতে কোন ভিটামিন অধিক পরিমাণে থাকে?

উ: ভিটামিন C 

43. সায়ানোকোবালামিনের (ভিটামিন B12) কোন রক্তাল্পতা হয়?

উ: মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া।

44. থায়ামিনের বিশেষ উৎসের নাম লেখো।

উ: ঢেঁকি ছাঁটা চাল

45. ডিমে কোন ভিটামিন থাকে না?

উ: ভিটামিন C 

46. কোন ভিটামিনের অভাবে বিটট'স স্পট (Bitot's spot) হয়?

উ: ভিটামিন A 

47. ভিটামিন A-এর রাসায়নিক নাম কী?

উ: রেটিনল

48. ভিটামিন D-এর রাসায়নিক নাম কী?

উ: ক্যালসিফেরল

49. ভিটামিন E-এর রাসায়নিক নাম কী ?

উ: টোকোফেরল

50. ভিটামিন K-এর রাসায়নিক নাম কী ?

উ: ফাইলোকুইনন

51. ভিটামিন B1 -এর রাসায়নিক নাম কী?

উ: থায়ামিন

52. ভিটামিন B5 -এর রাসায়নিক নাম কী?

উ: প্যান্টোথেনিক অ্যাসিড

53. কোন্ ভিটামিন অ্যাসিটাইলকোলিন উৎপাদনে অংশ নেয়?

উ: কোলিন

54. ভিটামিন B6-এর রাসায়নিক নাম কী?

উ: পাইরিডক্সিন

55. কোন্ ভিটামিনের অভাবে শিশুদের রিকেট রোগ হয়?

উ: ভিটামিন D

56. ভিটামিন C -এর রাসায়নিক নাম কী?

উ: অ্যাসকরবিক অ্যাসিড

57. নিয়াসিনের পূর্বস্তর কী?

উ: ট্রিপটোফ্যান

58. খাদ্য সোডা মেশালে কোন ভিটামিন নষ্ট হয়?

উ: Vitamin C

59. ভিটামিন B7 এর রাসায়নিক নাম কী?

উ: বায়োটিন 

60. ভিটামিন B4 এর রাসায়নিক নাম কী?

উ: কোলিন

61. ওয়ারনিকেজ এনসেফ্যালোপ্যাথি রোগটি কোন ভিটামিনের অভাবে হয়?

উ: Vitamin B1

62. ভিটামিন D3 এর রাসায়নিক নাম কী?

উ: কোলেক্যালসিফেরোল 


Vitamin Question Answer  

MCQ based on vitamins 
Vitamin based question answer 
Q&A from vitamins
vitamin question answer in bangla



Reactions

Post a Comment

0 Comments