Hs Nutrition SAQ
Class 12 Nutrition SAQ
ছায়া প্রকাশনী পুষ্টিবিজ্ঞান অনুশীলনী সমাধান
দৈহিক ক্রিয়ায় খাদ্যের ব্যবহার
Hs nutrition SAQ solution. Class 12 nutrition chhaya prokashoni SAQ solution. Class 12 Exercise SAQ question answer solved. WBCHSE Nutrition class 12. Class 12 nutrition chapter 1.1 SAQ.
দ্বাদশ শ্রেণির পুষ্টিবিজ্ঞান বিষয়ের ছায়া প্রকাশনী বইয়ের প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ এর সংক্ষিপ্ত প্রশ্নগুলির সমাধান করে দেওয়া হল
Hs Nutrition SAQ
1. কোন রোগ হলে খাদ্যে প্রোটিন নিয়ন্ত্রণ করা হয়?
উ: রেনাল ফেলিওর রোগে প্রোটিন নিয়ন্ত্রণ করা হয় ।
2. কোন রোগে পিউরিন বিপাক পরিবর্তিত হয়?
উ: গেঁটে বাত রোগে পিউরিন বিপাক পরিবর্তিত হয় ।
3. মানুষের পরিপাকতন্ত্রে কত প্রকার পরিপাক রস নিঃসৃত হয়?
উ: মানুষের পরিপাকতন্ত্রে পাঁচ প্রকার পরিপাক রস নিঃসৃত হয় ।
4. পাকস্থলীর প্যারাইটাল কোষ থেকে কী নিঃসৃত হয়?
উ: পাকস্থলীর প্যারাইটাল কোষ থেকে HCL ক্ষরিত হয় ।
5. আমাদের পাকরসে কত প্রকার প্রোটিন ভঙ্গককারী উৎসেচক থাকে?
উ: আমাদের পাকরসে দুই প্রকার প্রোটিন ভঙ্গককারী উৎসেচক থাকে, পেপসিন এবং জিলাটিনেজ ।
6. কোন উৎসেচক ফ্যাটকে আংশিক বিশ্লিষ্ট করে?
উ: গ্যাস্ট্রিক লাইপেজ নামক উৎসেচক ফ্যাটকে আংশিক বিশ্লিষ্ট করে ।
7. অগ্ন্যাশয়ের অ্যাসিনাই থেকে ক্ষরিত উৎসেচকসমৃদ্ধ রসকে কি বলে?
উ: অগ্ন্যাশয়ের অ্যাসিনাই থেকে ক্ষরিত উৎসেচকসমৃদ্ধ রসকে প্যানক্রিয়েটিক জুস বলে ।
8. সাধারণ পিত্তনালির মাধ্যমে পিত্ত ক্ষুদ্রান্ত্রের কোন অংশে উন্মুক্ত হয়?
উ: সাধারণ পিত্তনালির মাধ্যমে পিত্ত ক্ষুদ্রান্ত্রের ডিওডিনাম অংশে উন্মুক্ত হয় ।
9. ফসফোলাইপেজ কী জাতীয় উৎসেচক?
উ: ফসফোলাইপেজ হল লাইপোলাইটিক উৎসেচক ।
10. স্নেহপদার্থ বিশোষণে লাইপোলাইটিক মতবাদের প্রবক্তা কে?
উ: ফ্রেজার, ভার্জার এবং ম্যাকডুগাল লাইপোলাইটিক মতবাদের প্রবক্তা ।
11. সাইট্রিক অ্যাসিড চক্র কে আবিষ্কার করেন?
উ: হেন্স ক্রেবস সাইট্রিক অ্যাসিড চক্র আবিষ্কার করেন ।
12. রক্তে শর্করার মাত্রা 120mg এর বেশি হলে তাকে কি বলে?
উ: রক্তে শর্করার মাত্রা 120mg এর বেশি হলে তাকে হাইপারগ্লাইসেমিয়া বলে ।
13. রক্তে শর্করার মাত্রা শতকরা 80mg এর কম হলে তাকে কি বলে?
উ: রক্তে শর্করার মাত্রা 80mg এর কম হলে তাকে হাইপোগ্লাইসেমিয়া বলে ।
14. প্রোটিনের একক কী?
উ: প্রোটিনের একক হল অ্যামাইনো অ্যাসিড ।
15. যকৃৎ অ্যামোনিয়াকে কোন চক্রের মাধ্যমে অবিষাক্ত ইউরিয়াতে পরিণত করে?
উ: অর্নিথিন চক্র ।
16. অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিল গ্রুপ থেকে কার্বন ডাই অক্সাইডের নির্গমনকে কি বলে?
উ: অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিল গ্রুপ থেকে কার্বন ডাই অক্সাইডের নির্গমনকে ডি-কার্বক্সিলেশন বলে ।
17. কোন যন্ত্রের সাহায্যে BMR নির্ধারণ করা হয়?
উ: বেনেডিক্ট রথ স্পাইরোমিটার যন্ত্রের সাহায্যে BMR নির্ণয় করা হয় ।
18. পুষ্টি কি জাতীয় বিপাক?
উ: পুষ্টি হল উপচিতিমূলক বিপাক ।
19. শ্বসন কি জাতীয় বিপাক?
উ: শ্বসন হল অপচিতিমূলক বিপাক ।
20. খাদ্যগ্রহণের পূর্বে রক্তে অ্যামিনো অ্যাসিডের পরিমাণ কত থাকে?
উ: খাদ্যগ্রহণের পূর্বে 100ml রক্তে অ্যামিনো অ্যাসিডের পরিমাণ থাকে 3 - 6mg ।
21. খাদ্যগ্রহণের পর রক্তে অ্যামিনো অ্যাসিডের পরিমাণ কত থাকে?
উ: খাদ্যগ্রহণের পর 100ml রক্তে অ্যামিনো অ্যাসিডের পরিমাণ বেড়ে গিয়ে হয় 8 - 10mg ।
22. মানবদেহে ইউরিয়া কোথায় তৈরি হয়?
উ: মানবদেহের যকৃতে ইউরিয়া উৎপন্ন হয় ।
23. সেদ্ধ শ্বেতসার পরিপাককারী উৎসেচকের নাম কী?
উ: সেদ্ধ শ্বেতসার পরিপাককারী উৎসেচক হল টায়ালিন ।
hs nutrition saq class 12 nutrition onushiloni chhaya prokashoni pushtibiggan

0 Comments
Please do not enter any spam link in the comment box.