Class 12 Nutrition MCQ Onushiloni Somadhan
HS Nutrition MCQ
Chapter 2.3
Class 12 Nutrition MCQ solved exercise 2.3. HS Nutrition Exercise solved. Class 12 nutrition onushiloni somadhan chapter 3.2. HS Nutrition MCQ question answer. HS Nutrition suggestion.
দ্বাদশ শ্রেণীর পুষ্টিবিজ্ঞান বিষয়ের ছায়া প্রকাশনী বইটির দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদ থেকে অনুশীলনীটি সমাধান করে দেওয়া হল । উত্তরগুলি লাল রঙে দেখানো হয়েছে ।
পুষ্টিবিজ্ঞান অনুশীলনী সমাধান
দ্বিতীয় অধ্যায় - তৃতীয় পরিচ্ছেদ
শিশুদের ত্রুটিপূর্ণ আহার - অপপুষ্টির একটি কারণ
1. শিশুর দেহে অ্যানিমিয়া বা রক্তাল্পতা হওয়ার একটি গুরুত্বপূর্ণ কারণ হল -
A) ক্যালসিয়ামের অভাব
B) ম্যাগনেশিয়াম অভাব
C) লৌহের অভাব
D) ফসফরাসের অভাব
2. শিশুদের দৃষ্টিশক্তি কমে যায় যে ভিটামিনের অভাবে সেটি হল -
A) ভিটামিন A
B) ভিটামিন D
C) ভিটামিন C
D) ভিটামিন E
3. বাচ্চাদের মধ্যে কোয়াশিওরকর রোগ দেখা দেয় যে খাদ্য উপাদানের অভাবে সেটি হল -
A) শর্করা
B) স্নেহপদার্থ
C) প্রোটিন
D) ভিটামিন
4. শিশুর বয়স পাঁচ থেকে ছয় মাস হলে তাকে অতিরিক্ত খাদ্য দেওয়া হয় কারণ -
A) মায়ের দুধের পরিমাণ বেশ কমে যায়
B) মায়ের দুধে প্রোটিনের পরিমাণ কমে আসে
C) মায়ের দুধে লৌহ এবং ভিটামিন C উপযুক্ত পরিমাণে থাকে না
D) মায়ের দুধে অধিকাংশ ভিটামিন ও খনিজ উপাদান থাকে না
5. শিশুর দাঁতের গোড়া থেকে রক্ত ক্ষরণ হয় -
A) লৌহের অভাবে
B) ভিটামিন C এর অভাবে
C) ক্যালসিয়ামের অভাবে
D) ভিটামিন D এর অভাবে
6. দাঁতের ওপরের এনামেল নষ্ট হয় যে রোগে, তা হল -
A) দন্তক্ষয়
B) স্পঞ্জিগাম
C) দন্তবিকৃতি
D) পাইওরিয়া
7. শিশুর দাঁত ওঠার সময়ে শিশুকে সেই ধরনের ফলের রস খাওয়ানাে উচিত, যাতে অধিক মাত্রায় থাকে-
A) ভিটামিন A
B) ভিটামিন D
C) ভিটামিন C
D) ভিটামিন K
8. চোখের কর্নিয়া শুকিয়ে যায় যে রােগে, তা হল -
A) ফোটোফোবিয়া
B) বিটটস স্পট
C) জেরপথ্যালমিয়া
D) রাতকানা
9. শিশুর দেহে প্রােটিন ও ক্যালােরি (শক্তি)-র অভাবে যে রােগ হয় -
A) বেরিবেরি
B) কোয়াশিওরকর
C) গলগণ্ড
D) স্কার্ভি
10. শিশুর দেহে প্রােটিনের অভাবজনিত রােগটি হল-
A) বেরিবেরি
B) কোয়াশিওরকর
C) ম্যারাসমাস
D) B এবং C
11. শিশুর দেহে রেটিনলের অভাবে ঘটে -
A) রাতকানা
B) জেরপথ্যালমিয়া
C) কেরাটোম্যালেশিয়া
D) সবকটি
12. বেরিবেরি রোগের জন্য দায়ী হল-
A) রেটিনল
B) রাইবােফ্লেভিন
C) থায়ামিন
D) নায়াসিন
13. শিশুর দেহে রাইবােফ্লেভিনের অভাবে ঘটে
A) চিলােসিস
B) গ্লসাইটিস
C) অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস
D) সবকটি
14. পার্নিশিয়াস অ্যানিমিয়া (pernicious anemia)-এর জন্য দায়ী ভিটামিন -
A) থায়ামিন
B) রাইবােফ্লেভিন
C) সায়ানােকোবালামিন
D) ফাইলােকুইনন
15. শিশুর স্কার্ভি রােগের জন্য দায়ী ভিটামিন হল-
A) পাইরিডক্সিন
B) অ্যাসকরবিক অ্যাসিড
C) প্যানটোথেনিক অ্যাসিড
D) ফোলিক অ্যাসিড
16. শিশুর রিকেট রােগের জন্য দায়ী ভিটামিন হল -
A) ফাইলােকুইনন
B) পাইরিডক্সিন
C) সায়ানােকোবালামিন
D) ক্যালসিফেরল
17. হৃদরােগ ও চর্মরােগ দেখা দেয় যে খাদ্যোপাদানের অসামঞ্জস্যতাজনিত ত্রুটির কারণে, তা হল -
A) অ্যামিনাে অ্যাসিড
B) সম্পৃক্ত ও অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড
C) ক্যালশিয়াম ও ফসফরাস
D) শর্করা ও আমিষ
18. হিমােসিডারােসিস (hemosiderosis)-এর জন্য দায়ী হল
A) ক্যালশিয়াম
B) লোহা
C) ক্যালসিফেরল
D) রেটিনল
19. চর্মরুক্ষতা, ত্বকে চুলকানি ও প্রদাহ, যকৃৎ ও প্লিহার পীড়া ঘটে, যে খাদ্যোপাদানের আধিক্যে তা হল -
A) ভিটামিন A
B) ভিটামিন D
C) লোহা
D) ক্যালশিয়াম
A) প্রােটিন
B) শর্করা
C) লােহা
D) ক্যালশিয়াম
21. রেটিনলের অভাবে শিশুর দেহে যে রােগ হয় -
A) ম্যারাসমাস
B) জেরপথ্যালমিয়া
C) অন্ধত্ব
D) B এবং C
22. রাইবােফ্লেভিনের অভাবে শিশুর দেহে যে রোগ দেখা দেয়
A) বেরিবেরি
B) কোয়াশিওরকর
C) চিলােসিস
D) রিকেট
23. ভিটামিন A-এর অভাবে শিশুর দেহে যে রােগ দেখা দেয়
A) রাতকানা
B) অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস
C) পেলেগ্রা
D) গলগণ্ড
24. শিশুদের রিকেট রােগের জন্য দায়ী খনিজ পদার্থটি হল
A) লােহা
B) ক্যালশিয়াম
C) থায়ামিন
D) ক্যালসিফেরল
25. শিশুর খাদ্যে নিয়মিতভাবে প্রােটিন ও ক্যালােরির অভাব হলে যে রােগ দেখা দেয় -
A) পার্নিশিয়াস অ্যানিমিয়া
B) পেলেগ্রা
C) বেরিবেরি
D) ম্যারাসমাস
26. ভিটামিন D এর অভাবে শিশুর দেহে _____ রোগ হয়।
A) অস্টিওম্যালেশিয়া
B) স্কার্ভি
C) চিলোসিস
D) গলগণ্ড
27. গোরুর দুধ আদর্শ খাদ্য হলেও ______ খাদ্য নয়।
A) ভিটামিনসমৃদ্ধ
B) খনিজ পদার্থসমৃদ্ধ
C) শর্করাসমৃদ্ধ
D) সম্পূর্ণ
28. শিশুর ______ পরীক্ষা করে বোঝা যায়, শিশু ভিটামিন C - এর অভাবে ভুগছে কিনা।
A) ত্বক
B) চোখ
C) মাড়ি
D) চুল
29. শিশুর তিন বছর বয়স পর্যন্ত ______ এর পরিমাপ থেকে শিশুর বৃদ্ধি সম্পর্কে ধারণা করা যায়।
A) বুক
B) বাহু
C) পায়ের আঙুল
D) হাতের আঙুল
30. _______ এর চাহিদা পূরণের জন্য শিশুকে কডলিভার অয়েল দেওয়া হয় ।
A) ভিটামিন A
B) ভিটামিন C
C) ভিটামিন K
D) ভিটামিন E
31. মাতৃদুগ্ধে ক্যালশিয়ামের পরিমাণ ______ থাকে ।
A) বেশি
B) খুব বেশি
C) খুব কম
D) কম
32. শিশুর পেটে ব্যথায় কার্যকরী হল
A) লবণ জল
B) গ্রেপ ওয়াটার
C) ভিটামিন A
D) মায়ের দুধ
33. শিশুর বৃদ্ধি ও বিকাশের জন্য প্রথম শ্রেণির ________ প্রয়ােজন হয় ।
A) শর্করা
B) প্রােটিন
C) ফ্যাট
D) লিপিড
34. শিশুকে বিট, গাজর প্রভৃতি খাদ্য দিলে ভিটামিন
______ - এর চাহিদা পূরণ হয় ।
A) A
B) C
C) D
D) E
35. ______ এর অভাবে রক্তে হিমােগ্লোবিনের পরিমাণ কমে যায় ।
A) তামা
B) দস্তা
C) লােহা
D) ক্যাডমিয়াম
36. দেহত্বকের ভাঁজ পর্যবেক্ষণ করে শিশুর _______-এর
বিষয়ে জানা যায় ।
A) বৃদ্ধি
B) পুষ্টি
C) উচ্চতা
D) বিকাশ
37. ______ বাহুর পরিমাপের সাহায্যেও এক থেকে পাঁচ বছর বয়সি শিশুর পুষ্টিমান নির্ধারণ করা যায় ।
A) অগ্র
B) মধ্য
C) পশ্চাদ্
D) সমগ্র
38. ______ মাস বয়সি শিশুর মাথা ও বুকের পরিধি সমান হয় ।
A) দুই
B) চার
C) ছয়
D) দশ
39. মাথা ও বুকের বৃদ্ধির অনুপাত ______ -এর কম হলে
বােঝা যায়, শিশুর মধ্যে অপুষ্টি দেখা দিয়েছে ।
A) 1
B) 3
C) 5
D) 7
40) ______ -এর অভাব হচ্ছে কিনা তা শিশুর চোখ পরীক্ষা করে জানা যায়।
A) নায়াসিন
B) রেটিনল
C) থায়ামিন
D) পাইরিডক্সিন
Class 12 Nutrition MCQ
A) A
B) C
C) D
D) K
42. মাতৃদুগ্ধ ______ খাদ্য হলেও সম্পূর্ণ খাদ্য নয় ।
A) আদর্শ
B) গরম
C) ঠান্ডা
D) স্বাভাবিক
43. মায়ের অপুষ্টি প্রাক্-বিদ্যালয়গামী শিশুদের ______ -কে ত্বরান্বিত করে ।
A) অসমপুষ্টি
B) অপুষ্টি
C) অতিপুষ্টি
D) প্রকৃতপুষ্টি
44. উদরাময়ের ফলে শিশুর দেহে _______ ঘটে ।
A) খাদ্যাভাব
B) ভিটামিনের অভাব
C) জলাভাব
D) রক্তাল্পতা
45. যকৃতে যদি লৌহ বেশি জমা হতে থাকে তবে _____ রােগ হয় ।
A) অ্যানিমিয়া
B) রিকেট
C) অস্টিওম্যালেশিয়া
D) হিমােসিডারােসিস
46. শিশুদের উইনিং (weaning) প্রক্রিয়া কখন শুরু করা উচিত ?
A) দুই-তিন মাস বয়সে
B) তিন-চার মাস বয়সে
C) পাঁচ-ছয় মাস বয়সে
D) নয়-দশ মাস বয়সে
47. খাদ্যগ্রহণের সময়ে বেশি কথা বলা উচিত নয় কেন ?
A) লালাক্ষরণ কম হয়
B) লালাক্ষরণ বেশি হয়
C) লালা ক্ষরণ বন্ধ থাকে
D) বিষম লাগার সম্ভাবনা থাকে
48. প্রতি দুবার আহারের মাঝে কত ঘন্টা ব্যবধান রাখা উচিত ?
A) 1 - 2 ঘণ্টা
B) 2 1/2 - 3 1/2 ঘণ্টা
C) 4 - 5 ঘণ্টা
D) 6 - 7 ঘন্টা
49. পাঁচ-ছয় মাস বয়সি শিশুর প্রতি কেজি দৈহিক ওজনের জন্য প্রতিদিন কত মিলিলিটার জল পান করানাে উচিত ?
A) কমপক্ষে 10 ml
B) কমপক্ষে 20 ml
C) কমপক্ষে 30 ml
D) কমপক্ষে 50 ml
50. খাদ্যগ্রহণের ঠিক পরেই শুয়ে পড়া উচিত নয় কেন ?
A) এতে হজমের গােলমাল ঘটে
B) মুখ দিয়ে খাদ্যাংশ বের হয়ে আসে
C) বুকে ব্যাথা লাগে
D) দ্রুত ঘুম এসে যায়
51. বাচ্চাদের দিনে কতবার খাদ্যগ্রহণ করা উচিত ?
A) দুই - তিন বার
B) চার - পাঁচ বার
C) সাত - আট বার
D) নয় - দশ বার
52. পাইওরিয়া থেকে মুক্তি পাওয়ার জন্য কোন কোন ভিটামিন গ্রহণ করা উচিত?
A) ভিটামিন C এবং ভিটামিন D
B) ভিটামিন A এবং থায়ামিন
C) ভিটামিন D এবং রাইবােফ্লেভিন
D) ভিটামিন E ও নায়াসিন
53. দাঁতের যেকোনাে দুটি রােগের নাম লেখাে ।
A) দন্তক্ষয় এবং স্পঞ্জিগাম
B) অস্টিওম্যালেশিয়া ও রিকেট
C) রক্তাল্পতা ও গলগণ্ড
D) কেরাটোম্যালেশিয়া ও শােথ
54. শিশুর জন্মলাভের পর তার প্রধান খাদ্য কী ?
A) প্রথমে কোলােস্ট্রাম এবং পরে মাতৃদুগ্ধ
B) প্রথমে জল এবং পরে মধু
C) প্রথমে ডাবের জল এবং পরে গােরুর দুধ
D) প্রথমে মিছরির জল এবং পরে কৌটোর দুধ
55. মাতৃদুগ্ধে কোন প্রয়ােজনীয় খনিজ উপাদানাটি কম থাকে ?
A) তামা
B) লােহা
C) ম্যাগনেশিয়াম
D) দস্তা
56. মাতৃদুগ্ধে কোন্ প্রয়ােজনীয় ভিটামিনটি কম থাকে ?
A) ভিটামিন A
B) ভিটামিন C
C) ভিটামিন D
D) ভিটামিন K
57. শিশুর দেহে ভিটামিন D-এর অভাবে কোন্ কোন্ লবণের বিপাক ব্যাহত হয় ?
A) ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম
B) ক্যালশিয়াম ও ফসফরাস
C) সালফার ও আয়ােডিন
D) ক্লোরিন ও সােডিয়াম
58. শিশুর দেহ থেকে বর্জ্য পদার্থ নিষ্কাশনের জন্য কোন্ খাদ্য উপাদান প্রয়ােজন হয় ?
A) শর্করা
B) ভিটামিন
C) খনিজ পদার্থ
D) জল
59. শারীরিক পরিমাপ পদ্ধতির অপর নাম কী ?
A) চিকিৎসাশাস্ত্রগত পদ্ধতি
B) জৈব রাসায়নিক মূল্যায়ণ পদ্ধতি
C) দৈহিক পরিমাপ পদ্ধতি
D) খাদ্য নিরীক্ষা পদ্ধতি
60. শিশুর যথাযথ বৃদ্ধি তার দেহের কোন্ কোন্ পরিমাপের দ্বারা সূচিত হয় ?
A) উচ্চতা ও গায়ের রং
B) উচ্চতা ও চুলের বর্ণ
C) উচ্চতা ও চোখের উজ্জ্বলতা
D) উচ্চতা ও ওজন
61. খালি গায়ে হালকা রােদ লাগালে দেহে কোন ভিটামিনের চাহিদা পূরণ হয় ?
A) ভিটামিন A
B) ভিটামিন C
C) ভিটামিন D
D) ভিটামিন K
62. ত্রুটিপূর্ণ আহারের ফলে শিশুদের মুখের মধ্যে এক ধরনের জীবাণু, দাঁতের কোন্ কলাকে আক্রান্ত করে ?
A) আবরণী কলা
B) লিম্ফয়েড কলা
C) ক্যালশিফায়েড কলা
D) স্নায়ুকলা
63. 'ম্যালনিউট্রিশন’ শব্দটির অর্থ কী ?
A) অপপুষ্টি
B) অতিপুষ্টি
C) ঊনপুষ্টি
D) অসমপুষ্টি
64. FTT কথাটির সম্পূর্ণ নাম কী ?
A) Failure to thrive (ফেলিওর টু থ্রাইভ)
B) Filling to thrive (ফিলিং টু থ্রাইভ)
C) Falling to thrive (ফলিং টু থ্রাইভ)
D) Fit to thrive (ফিট টু থাইভ)
65. FTT কি জাতীয় সমস্যা ?
A) বৃদ্ধিতে ব্যর্থতা
B) বুদ্ধিতে ব্যর্থতা
C) বিদ্যালাভে ব্যর্থতা
D) প্রজননে ব্যর্থতা
66. GER-এর সম্পূর্ণ নাম কী?
A) Gastro Esophageal Reflux
(গ্যাস্ট্রো ইসােফেজিয়াল রিফ্লাক্স)
B) General Efficiency Ratio
(জেনারেল এফিসিয়েন্সি রেশিও)
C) General Esophageal Reflex
(জেনারেল ইসােফেজিয়াল রিফ্লেক্স)
D) Gross Esophageal Reflex
(গ্রস ইসােফেজিয়াল রিফ্লেক্স)
67. ক্যালশিয়াম সােপ শিশুর মলে কী পরিবর্তন আনে ?
A) মলকে কঠিন করে
B) মলকে নরম করে
C) মলকে সবুজ রঙের করে
D) মলকে কালাে রঙের করে
6৪. ফর্মুলা ফুডের সঙ্গে শিশুকে এক চামচ চিনি দিলে কী হয় ?
A) মল নরম হয়
B) মল কঠিন হয়
C) মল বিবর্ণ হয়
D) মল সবুজ হয়
69. ক্যালােরি, ভিটামিন কিংবা খনিজ পদার্থগুলি অতিমাত্রায় গ্রহণ করলে কী ঘটে ?
A) অতিপুষ্টি
B) ঊনপুষ্টি
C) অপুষ্টি
D) অসমপুষ্টি
70. শিশুর যকৃতে কোন্ উপাদান জমলে হিমােডারােসিস হয় ?
A) ভিটামিন
B) ক্যালশিয়াম
C) ভিটামিন A
D) লােহা
Class 12 Nutrition Onushiloni Somadhan
Hs Nutrition Exercise Question Answer
উচ্চমাধ্যমিক পুষ্টিবিজ্ঞান
hs nutrition class 12 nutrition mcq exercise

0 Comments
Please do not enter any spam link in the comment box.