HS Nutrition Long Question answer from based on 2nd chapter: Feeding of infants - Breast feeding vs Artificial feeding.
Hs Nutrition Long Question Suggestion
দ্বাদশ শ্রেণীর পুষ্টিবিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ অর্থাৎ শিশুদের খাদ্য: মাতৃদুগ্ধ বনাম কৃত্রিম দুগ্ধ থেকে দুটি রচনাধর্মী প্রশ্নের (Long Question) উত্তর দেওয়া হয়েছে।
মাতৃদুগ্ধে উপস্থিত অনাক্রম্যতাজনিত উপাদানগুলি সম্পর্কে আলােচনা করাে
অথবা, মাতৃদুগ্ধের রােগ প্রতিরােধকারী উপাদান সম্পর্কে আলােচনা করাে।
অথবা, মাতৃদুগ্ধে উপস্থিত জীবাণুনাশক পদার্থ গুলি সম্পর্কে আলােচনা করাে।
অথবা, কোলোস্ট্রামে উপস্থিত অনাক্রম্যতাজনিত উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো।
অথবা, কোলোস্ট্রাম কিভাবে শিশুর দেহে রোগ প্রতিরোধে সাহায্য করে?
অথবা, শিশুর দেহে কোলোস্ট্রামের গুরুত্ব আলোচনা করো।
উত্তর:-
মাতৃদুগ্ধের অনাক্রম্যতাজনিত সুফল:-
মাতৃদুগ্ধে নানারকম রােগ প্রতিরােধকারী বা অনাক্রম্যতাজনিত উপাদান উপস্থিত থাকে। যেগুলি শিশুর দেহকে রােগ প্রতিরােধের হাত থেকে রক্ষা করে। এই সমস্ত উপাদানগুলি সম্পর্কে নিচে আলােচনা করা হলাে :
i. ইমিউনােগ্লোবিউলিন:- ইমিউনােগ্লোবিউলিন অ্যান্টিবডি রূপে কাজ করে। মাতৃদুগ্ধে অধিক পরিমাণে ইমিউনােগ্লোবিউলিন A (IgA) অ্যান্টিবডি থাকে যা বিভিন্ন সংক্রামক রােগ সৃষ্টিকারী জীবাণু যেমন - ই-কোলাই, পােলিও ভাইরাস, স্ট্রেপটোকক্কাস, নিউমােকক্কাই প্রভৃতির ধ্বংস করে ও দেহকে রােগমুক্ত রাখে। এছাড়াও IgG ও IgM অল্প পরিমাণে থাকে।
ii. ল্যাকটোফেরিন:-এটি একটি লৌহ যৌগগঠিত প্রােটিন যা মাতৃদুগ্ধে প্রচুর পরিমাণে থাকে। এটি ই-কোলাই (E.Coli) ব্যাকটেরিয়াকে ধ্বংস করে।
iii. লাইসােজাইম:-প্রতি মিলি মাতৃদুগ্ধে 2mg লাইসােজাইম উৎসেচক থাকে। লাইসােজাইম ব্যাকটেরিয়ার প্রাচীর বিদীর্ণ করে ব্যাকটেরিয়া কে ধ্বংস করে।
iv. ল্যাকটোপারঅক্সিডেজ:- এটি স্ট্রেপটোকক্কাস জীবাণুকে ধ্বংস করে শিশুকে রােগমুক্ত থাকতে সাহায্য করে।
v. শ্বেত কণিকা:-মাতৃদুগ্ধে বিভিন্ন ধরনের শ্বেতকণিকা বর্তমান। লিম্ফোসাইট শ্বেত কণিকা IgA উৎপন্ন করে। নিউট্রোফিল এবং ম্যাক্রোফেজ ফ্যাগােসাইটোসিস পদ্ধতিতে পােলিওমাইলেটিস, ইনফ্লুয়েঞ্জা, ডিপথেরিয়া রােগের জীবাণুদের ধ্বংস করে।
vi. ল্যাকটোব্যাসিলাস বাইফিডাস ফ্যাক্টর:- নাইট্রোজেনঘটিত পলিস্যাকারাইড জাতীয় এই উপাদানটি কিছু কিছু জীবাণু যথা, শিশুর অন্ত্রে থাকা ল্যাকটোব্যাসিলাস বাইফিডাস ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে সহায়তা করে উদারাময় সৃষ্টিকারী জীবাণুর বৃদ্ধিতে বাধা দেয়।
vii. মনােগ্লিসারাইড ও ফ্যাটি অ্যাসিড:- মাতৃদুগ্ধে অবস্থিত মনােগ্লিসারাইড ও ফ্যাটি অ্যাসিড শিশুর শরীরকে বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া ও ভাইরাসের আক্রমণকে প্রতিহত করে।
HS Nutrition Long Question Answer
মাতৃদুগ্ধের পুষ্টিমূল্য আলোচনা করো।
মাতৃদুগ্ধ শিশুর জন্য আদর্শ খাদ্য। প্রতিদিন 600ml মাতৃদুগ্ধ ক্ষরিত হয়। মাতৃদুগ্ধের পুষ্টিমূল্য নিম্নে আলোচনা করা হল -
i. ক্যালোরি বা শক্তি:- প্রতি 100ml মাতৃদুগ্ধে ক্যালোরির মান হল 67Kcal, যা শিশুর দৈনিক শক্তির চাহিদা পূরণ করতে সক্ষম।
ii. কার্বোহাইড্রেট:- প্রতি 100ml মাতৃদুগ্ধে কার্বোহাইড্রেটের পরিমাণ 7.4g। মাতৃদুগ্ধে উপস্থিত প্রধান শর্করা ল্যাকটোজ যা ক্যালশিয়াম ও ফসফরাসের শোষণে সাহায্য করে এবং অন্ত্রে জীবাণুদের স্বাভাবিক অবস্থা নিয়ন্ত্রণে সাহায্য করে। তাছাড়াও ল্যাকটোজ পাচিত হয়ে গ্যালাকটোজ উৎপন্ন যা মায়োলিন পর্দা গঠনে সাহায্য করে।
iii. প্রোটিন:- প্রতি 100ml মাতৃদুগ্ধে 1.1g প্রোটিন থাকে।মাতৃদুগ্ধের প্রধান প্রোটিন ল্যাকটোঅ্যালবুমিন ও ল্যাকটোগ্লোবিউলিন এর উপকারিতাগুলি হল -
A. সহজে শিশুর দেহে পাচিত হয়ে নরম দই এ পরিণত হয় এবং শোষণে তথা পরিপাকে সুবিধা হয়।
B. ট্রিপটোফ্যান, সিসটিন অধিক পরিমাণে থাকে বা শিশুর বিকাশে সাহায্য করে।
C. মাতৃদুগ্ধের মধ্যে উপস্থিত টরিন অ্যামিনো অ্যাসিড শিশুর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠনে সাহায্য করে।
D. মাতৃদুগ্ধে উপস্থিত প্রটিয়োজ উৎসেচক প্রোটিন পরিপাকে সাহায্য করে।
iv. ফ্যাট:- প্রতি 100ml মাতৃদুগ্ধে 3.4g ফ্যাট উপস্থিত থাকে। মাতৃদুগ্ধে উপস্থিত প্রধান ফ্যাট হল ট্রাইগ্লিসারাইড। এই ফ্যাট শিশুর দেহে 50% শক্তির চাহিদা পূরণ করে। ট্রাইগ্লিসারাইড শিশুর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠনে সাহায্য করে। এছাড়াও মাতৃদুগ্ধে লিনোলেইক, ওলেইক প্রভৃতি অপরিহার্য ফ্যাটি অ্যাসিড অধিক পরিমাণে থাকে যা শিশুর বিকাশে সাহায্য করে, শিশুর ত্বকের সুস্থতা বজায় রাখে। মাতৃদুগ্ধে উপস্থিত লাইপেজ উৎসেচক মাতৃদুগ্ধের ফ্যাট পরিপাকে সাহায্য করে।
v. ভিটামিন:- মাতৃদুগ্ধে উপযুক্ত পরিমাণে ভিটামিন A, B complex, C ও E থাকে। তাপ প্রদান না করে সরাসরি পান করায় মাতৃদুগ্ধের মধ্যে ভিটামিনের গুণ অপরিবর্তিত থাকে।
vi. খনিজ:- মাতৃদুগ্ধে যথেষ্ট পরিমাণে ফসফরাস, ক্লোরিন, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, তামা, আয়োডিন, ম্যাঙ্গানিজ, জিংক, থাকে যা শিশুর পক্ষে উপযুক্ত।
vii. জল:- মাতৃদুগ্ধের মধ্যে 88% জল মিশ্রিত থাকায় এটি শিশুর পৌষ্টিকতন্ত্রে সহজপাচ্য এবং সেই কারণে প্রথম ছয় মাস শিশুকে জল পান না করলেও চলে।


0 Comments
Please do not enter any spam link in the comment box.