Ad Code

Class 10 Geography Model Activity Task Part 7|দশম শ্রেণী ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক

 Class 10 Geography Model Activity Task Part 7 


Geography model activity task class 10 part 7
Model Activity Task Part 7

MCQ 

class 10 geography model activity task part 7
অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর

Geography model activity task part 7 solutions. Class 10 geography model activity task part 7 solutions. WBBSE model activity task part 7. 

দশম শ্রেণী ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক

২. একটি বা দুটি শব্দে উত্তর দাও:   ১×৪=৪

২.১ বায়ুর প্রবাহপথে আড়াআড়ি অবস্থিত বালিয়াড়ি কী নামে পরিচিত?

উত্তর:- বার্খান। 

২.২ হিমবাহের উৎপাটন প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপের নাম লেখাে।

উত্তর:- করি বা সার্ক।

২.৩ ভারতের উপদ্বীপীয় মালভূমির একটি স্তূপ পর্বতের নাম লেখাে।

উত্তর:- বিন্ধ্য পর্বত।

২.৪ ভারতের কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ?

উত্তর:- কৃষ্ণ মৃত্তিকা। 

Geography Model Activity Task Part 7 Class 10

৩. সংক্ষিপ্ত উত্তর দাও:-   ২×২=৪

৩.১ বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনার দুটি উদ্দেশ্য উল্লেখ করাে।

উত্তর:-

বহুমুখী নদী পরিকল্পনায় নদীর ওপর বাঁধ দিয়ে কৃত্রিম হ্রদ বা জলাশয় সৃষ্টি করা হয় একসঙ্গে অনেক উদ্দেশ্য সাধন করার জন্য। বহুমুখী নদী পরিকল্পনার দুটি উদ্দেশ্য হল - 

i) বন্যা নিয়ন্ত্রণ করা।

ii) জলবিদ্যুৎ উৎপাদন করা।

৩.২ ভারতীয় কৃষির সমস্যা সমাধানের যে কোনাে দুটি উপায় উল্লেখ করাে।

উত্তর:- 

স্বাধীনতার পর থেকে কৃষির উন্নতির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ভারতীয় কৃষির সমস্যা সমাধানের দুটি উপায় হল -

i) জলসেচ:- মৌসুমী বায়ুর খামখেয়ালীপনা আটকাতে জলসেচ ব্যবস্থার প্রসার অত্যন্ত জরুরি যা বর্তমান সময়ে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। 

ii) যন্ত্রপাতির ব্যবহার বৃদ্ধি:- সঠিক পরিকল্পনার মাধ্যমে উন্নত যন্ত্রপাতির ব্যবহার বাড়ালে ফসল উৎপাদন বৃদ্ধি পাবে। বর্তমানে ভারতীয় কৃষিতে যন্ত্রপাতির ব্যবহার অনেকটাই বৃদ্ধি পেয়েছে।

Class 10 Geography Model Activity Task Part 7

৪. নীচের প্রশ্নটির উত্তর দাও : ৩×১=৩

৪.১ ভারতীয় পরিবহন ব্যবস্থায় সড়কপথের গুরুত্ব অপরিসীম বক্তব্যটির যথার্থতা বিচার করাে।

উত্তর:-

ভারতীয় পরিবহন ব্যবস্থায় অন্যান্য পরিবহন মাধ্যমের তুলনায় গুরুত্ব সর্বাধিক কারণ - 

i) নির্মাণ ব্যয়:- সড়কপথ নির্মাণের ব্যয় অন্যান্য পরিবহন পথ নির্মাণ ব্যয়ের তুলনায় কম।

ii) যোগাযোগের সুবিধা:- দেশের সর্বত্র সড়কপথে যোগাযোগ রাখা সুবিধাজনক। তাই সড়কপথের মাধ্যমে দেশের বেশিরভাগ জায়গাতেই সহজেই পরিবহন করা যায়।

iii) পরিবহন পরিবর্তনশীলতা:- সড়কযান চলাচলের ক্ষেত্রে যাত্রী বা পণ্য যে কোনো পথে গন্তব্যে পৌঁছানো যায়। অর্থাৎ সড়কপথের গতিপথ পরিবর্তনশীল।

iv) পরিবহন যোগ্য দ্রব্য:- সড়ক পথের মাধ্যমে হালকা ও ভারী যে কোনো দ্রব্যই স্বল্প খরচে পরিবহন করা যায়। 

Model Activity Task Part 7 

৫. নীচের প্রশ্নটির উত্তর দাও:-    ৫×১=৫

৫.১ ভারতের জনবণ্টনের তারতম্যের প্রাকৃতিক কারণগুলি বর্ণনা করাে। 

উত্তর:- 

জনগণনা অনুযায়ী (2011) ভারতের জনসংখ্যা ১২১ কোটির বেশি এবং জনঘনত্বও বেশি, কিন্তু এই

সুবিশাল জনসংখ্যা ভারতের সর্বত্র সমানভাবে ছড়িয়ে নেই।ভারতের জনবণ্টনের তারতম্যের প্রাকৃতিক কারণগুলি নিম্নে আলোচনা করা হল-

i) ভূপ্রাকৃতিক অবস্থা:- উত্তরের হিমালয় পার্বত্য অঞ্চল, উত্তর-পূর্বের পাহাড়ি ও মালভূমি অঞ্চল এবং দক্ষিণ ভারতের বিস্তীর্ণ মালভূমি ও পাহাড়ি অঞ্চলের উঁচুনীচু বন্ধুর ভূমি কৃষিকাজের অনুপযুক্ত ও কিছু কিছু অঞ্চল দুর্গম বলে এখানে জনসংখ্যা বেশ কম। অন্যদিকে উত্তরের সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র সমভূমি অঞ্চল ও উপকূলের সমভূমি কৃষিকাজ, বাসস্থান নির্মাণ এবং যােগাযােগ ব্যবস্থার পক্ষে ভালাে বলে এখানে জনসংখ্যা অনেক বেশি।

ii) জলবায়ুর বৈচিত্র্য:- সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে সমভাবাপন্ন জলবায়ুর উপস্থিতি, বৃষ্টিপাতের সমান বণ্টনের জন্য এখানে লােকবসতি ঘন। অপরদিকে, রাজস্থানের মরু অঞ্চল বা গুজরাটের কচ্ছ অঞ্চলে চরমভাবাপন্ন জলবায়ু ও বৃষ্টিপাতের অসম বণ্টনের জন্য জনসংখ্যা কম।

iii) নদনদী:- নদনদীর অবস্থানের জন্য, 

(a) যােগাযােগ ও পরিবহণ ব্যবস্থার সুবিধা 

(b) নদীতীরবর্তী অঞ্চলের পলিসমৃদ্ধ উর্বর মৃত্তিকায় কৃষিকাজে সুবিধা 

(c) জলবিদ্যুৎ উৎপাদনের সুবিধা 

(d) জলসেচ ও জলনিকাশি ব্যবস্থার সুবিধা। ইত্যাদি বিভিন্ন সুযোগ সুবিধা থাকায় উত্তর ভারতের গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র ও দক্ষিণ ভারতের মহানদী, গােদাবরী, কৃষ্ণা, কাবেরী নদী উপত্যকায় লােকবসতি বেশি।

iv) মৃত্তিকা:- মাটির গুণাগুণের ওপর জনবসতির ঘনত্ব নির্ভর করে। মাটির গঠন ও অন্যান্য বৈশিষ্ট্য জনঘণত্বের তারতম্য ঘটায়। গঙ্গা সমভূমি ও উপকূলীয় সমভূমির মৃত্তিকা অত্যন্ত উর্বর বলে জনঘনত্ব বেশি। আবার মালভূমি হওয়া সত্বেও উর্বর রেগুর মৃত্তিকার কারণে ডেকান ট্র্যাপ অঞ্চল ঘন বসতিপূর্ণ। 

v) ভৌমজল:- ভৌম জলের গভীরতা ও প্রাপ্তি, জলাভূমির অবস্থান প্রভৃতি গ্রাম্য জনসংখ্যার বন্টনকে প্রভাবিত করে। থর মরুভূমির জনবন্টন বেশিরভাগ ক্ষেত্রেই জলের প্রাপ্যতার ওপর নির্ভর করে। 

Class 10 Geography Model Activity Task


Model Activity Task Part 7: PDF Download

Reactions

Post a Comment

0 Comments