HS Nutrition Long Question
BMR কাকে বলে
BMR নিয়ন্ত্রণকারী প্রভাবক
BMR কাকে বলে? BMR নিয়ন্ত্রণকারী প্রভাবকগুলি সম্পর্কে সংক্ষেপে লেখাে
উত্তর:-
BMR:- একজন সুস্থ স্বাভাবিক ব্যক্তির হালকা খাদ্যগ্রহণের 12-18 ঘন্টা পর সম্পূর্ণ দৈহিক ও মানসিক বিশ্রামরত অবস্থায় দেহের প্রয়ােজনীয় শারীরবৃত্তীয় কাজগুলি পরিচালনার জন্য প্রতি বর্গমিটার দেহতল থেকে প্রতি ঘন্টায় যে নুন্যতম তাপশক্তি উৎপন্ন হয়, তার হারকে BMR বা Basal Metabolic Rate বা মৌল বিপাকীয় হার বলে।
BMR নিয়ন্ত্রণকারী প্রভাবক:-
i.বয়স:- বয়স্কদের তুলনায় শিশুদের BMR বেশি হয়। সাধারণভাবে BMR ও বয়স পরস্পর ব্যস্তানুপাতী, অর্থাৎ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে BMR হ্রাস পেতে থাকে। জন্মের পর থেকে দেড় বছর বয়স পর্যন্ত শিশুদের BMR দ্রুত বৃদ্ধি পায় এবং তারপর কমতে থাকে। এর প্রধান কারণ শিশুদের দেহের ওজনের অনুপাতে দেহের ক্ষেত্রফল বেশি থাকে। আবার 25-45 বছর বয়স পর্যন্ত প্রতি দশ বছরে BMR প্রায় 3% কম হয়। এইভাবে BMR বয়স দ্বারা প্রভাবিত হয়।
ii. দেহতলের ক্ষেত্রফল:- কোনাে ব্যক্তির দেহতলের ক্ষেত্রফল ও BMR পরস্পর সমানুপাতী। অর্থাৎ দেহতলের ক্ষেত্রফল যত বেশি হবে তাপশক্তির অপচয় তত বেশি হবে, তা নাহলে দেহে তাপমাত্রার ভারসাম্য বজায় থাকবে না। এইজন্য BMR দেহতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে।
iii.লিঙ্গ:- পুরুষদের তুলনায় মহিলাদের BMR কম হয়। একই ওজন ও উচ্চতা বিশিষ্ট মহিলাদের পুরুষদের থেকে BMR 5-10% কম হয়। এর কারণ হল মহিলাদের শরীরে পুরুষদের তুলনায় চর্বিকলার পরিমাণ বেশি থাকে।
iv.গর্ভাবস্থা:- গর্ভাবস্থার প্রথম তিন মাসের পর থেকে BMR ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। প্রথম ও দ্বিতীয় ট্রেইমেস্টারে BMR 5% বৃদ্ধি পায় এবং তৃতীয় ট্রাইমেস্টারে প্রায় 12% BMR বৃদ্ধি পায়।
v.জলবায়ু:- ঠান্ডা আবহাওয়াতে BMR বেশি থাকে এবং উষ্ণ আবহাওয়াতে BMR তুলনামূলকভাবে কম হয়।
vi.পুষ্টি:- অনশন ও দীর্ঘস্থায়ী অপুষ্টিতে BMR কমে।
vii.জাতিগত বৈষম্য:- জাতিগত বৈষম্যের জন্য BMR এর তারতম্য ঘটে৷ যে জাতির মানুষ আকৃতিতে দীর্ঘ হয় তাদের BMR বেশি হয়। উদাহরণ স্বরূপ বলা যায় যে, চীনাদের BMR পাশ্চাত্য দেশের মানুষদের তুলনায় কম হয়।
viii.হরমােন:- থাইরয়েড, অ্যাড্রিনাল ও পিটুইটারি গ্রন্থির সম্মুখভাগের ক্ষরণ বৃদ্ধি পেলে BMR বৃদ্ধি পায়। যেমন, থাইরয়েড গ্রন্থির অতি সক্রিয়তায় BMR স্বাভাবিকের চেয়ে 20-60% বৃদ্ধি পায়।
ix.কায়িক শ্রম:- কোনাে মানুষ যদি অত্যাধিক পরিশ্রম করে তবে তার BMR স্বল্প পরিশ্রমী মানুষের তুলনায় বেশি হবে। অর্থাৎ কায়িক শ্রমের ফলে BMR বৃদ্ধি পায়।
x.ঘুম:- ঘুমের সময় BMR প্রায় 5% কমে যায়।
![]() |
| BMR Chart |



0 Comments
Please do not enter any spam link in the comment box.