Ad Code

Class 10 Geography Model Activity Task Part 6|দশম শ্রেণী ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 6

Class 10 Geography Model Activity Task Part 6 

সকল দশম শ্রেণীর ছাত্র ছাত্রীদের ClassRoom এ স্বাগত। পর্ষদের তরফ থেকে ২০২১ এর সেপ্টেম্বর মাসের জন্য মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে ষষ্ট পর্বের, অর্থাৎ Model Activity Task Part 6 দেওয়া হয়েছে। এখানে ভূগোল বিষয়ের সম্পূর্ণ মডেল অ্যাক্টিভিটি টাস্কটির সমাধান করে দেওয়া হল। ১ এর দাগের উত্তর গুলি নীল রঙ করে দেওয়া হয়েছে। 

model activity task geography class 10
Model Activity Task Part 6

Geography Model Activity Task Class10 

Part 6

১.১ আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হল 

ক) গিরিখাত 

খ) রসে মতানে

গ) বালিয়াড়ি

ঘ) গৌর

১.২. ঠিক জোড়াটি নির্বাচন করো -

ক) উত্তর-পশ্চিম ভারতের প্রাচীন ভঙ্গিল পর্বত - নীলগিরি

খ) দক্ষিণ ভারতের পূর্ববাহিনী নদী - নর্মদা 

গ) আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের চিরহরিৎ বৃক্ষ - মেহগিনি

ঘ) উত্তর-পূর্ব ভারত - কৃষ্ণ মৃত্তিকা

১.৩. ভারতের রূঢ় বলা হয় -

ক) জামশেদপুরকে

খ) দুর্গাপুরকে

গ) ভিলাইকে

ঘ) বোকারোকে

২.১ নদীখাতে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলি হল মন্থকূপ। - ঠিক

২.২. ভারতের উপকূল অঞ্চলে দিনের বেলায় স্থলবায়ু প্রবাহিত হয়। - ভুল

২.৩ শুষ্ক ও উষ্ণ আবহাওয়া চা চাষের পক্ষে আদর্শ। - ভুল

Model Activity Task Part 6 

৩.১. "অক্ষাংশভেদে হিমরেখার উচ্চতা ভিন্ন হয়" - ভৌগলিক কারণ ব্যাখ্যা করো।

উত্তর:

হিমরেখা হল জমে থাকা তুষার ও বরফগলা জলের মধ্যবর্তী সীমারেখা। 

নিরক্ষরেখা থেকে ক্রমশ উত্তর ও দক্ষিণে বা মেরুর দিকে অক্ষাংশের মান বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা কমতে থাকে, সেই কারণে হিমরেখার উচ্চতা ক্রমশ কমতে থাকে। 

যেমন:- নিরক্ষরেখায় হিমরাখার গড় উচ্চতা 5500 মিটার এবং মেরু অঞ্চলে গড় উচ্চতা 0 - 600 মিটার।

৩.২ হিমালয় পর্বতমালা কিভাবে ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে।

ভারতের জলবায়ুতে হিমালয়ের প্রভাব: ভারতের সমগ্র উত্তরভাগ জুড়ে রয়েছে হিমালয় পর্বত। ভারতের জলবায়ুর ওপর হিমালয় পর্বত শ্রেণীর যথেষ্ট প্রভাব রয়েছে -

i. উত্তরের তীব্র শীতল বায়ু থেকে রক্ষা:- ভারতের উত্তরে হিমালয় পর্বতের অবস্থানের কারণে মধ্য এশিয়ার অতি শীতল বায়ু ভারতে প্রবেশ করতে পারে না। ফলে ভারত অধিকতর শীতের প্রকোপ থেকে রক্ষা পায়। হিমালয় পর্বত না থাকলে রাশিয়া ও চীনের মত ভারতেও প্রবল শীতের প্রাবল্য দেখা দিত।

ii. বৃষ্টিপাত:- সমুদ্র থেকে আগত জলীয় বাষ্প পূর্ণ দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু হিমালয় পর্বতে দক্ষিণ ঢালে বাধা পেয়ে উত্তর ও মধ্য ভারতে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। 

iii. উচ্চ অক্ষাংশে শীতল জলবায়ু:- ভারত উষ্ণ মৌসুমী জলবায়ুর দেশ হলেও উচ্চতার প্রভাবে হিমালয়ের উঁচু পার্বত্য অঞ্চলে অনেকটা তুন্দ্রা অঞ্চলের মত অতি শীতল জলবায়ু দেখা যায়।

৪. নগরায়নের নেতিবাচক প্রভাবগুলি উল্লেখ করো।

উত্তর:

নগরায়ণ:- নগরায়ণ হল এমন এক প্রক্রিয়া যার মাধ্যমে গ্রামাঞ্চল ধীরে ধীরে শহরে পরিণত হয় এবং যেখানে আধুনিক জীবনযাত্রা জটিল ও সরল উভয়ভাবেই জীবনে চলার পথ সৃষ্টি করে।

নগরায়নের নেতিবাচক প্রভাব বা কুফল:- 

অপরিকল্পিত ভাবে নগরায়নের কারণে নানান সমস্যার সৃষ্টি হয়। আমাদের দেশে অধিকাংশ শহর, নগর অপরিকল্পিত ভাবে গড়ে উঠেছে। এর ফলে অর্থনৈতিক, সামাজিক, ও শারীরিক বিভিন্ন সমস্যা দেখা দেয় - 

i. বসতি:- নগরায়নের ফলে যে পরিব্রাজন এর সৃষ্টি হয় তার ফলে বসতবাড়ির সমস্যার সৃষ্টি হয়। স্বল্প উপার্জন ও জমির অভাব, গৃহনির্মাণের সামর্থ্য না থাকা প্রভৃতির কারণ জনসংখ্যা বৃদ্ধির হারের সাথে বাড়ির প্রসার হয় না। এছাড়া বস্তি ও দখলদারির সমস্যা বৃদ্ধি পায়।

ii. যানবাহনের সমস্যা:- নগরায়নের ফলে ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ বৃদ্ধি পাচ্ছে। মহানগরে ক্রমবর্ধমান জনসংখ্যার চাপের কারণে পরিবহণ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। যানজট সমস্যার সাথে সাথে বায়ুদূষণের মাত্রাও বৃদ্ধি পায় এবং দুর্ঘটনার সংখ্যায় বৃদ্ধি পায়।

iii. বেকারত্ব বৃদ্ধি:- নগরায়নের ফলে অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলিতে বেকারত্ব এক ভয়ানক আকার ধারণ করেছে। ফলস্বরূপ দেশের উন্নয়ন অনেকাংশে প্রতিবন্ধকতার মুখে পড়ছে।

iv. স্বাস্থ্য সমস্যা:- নগরায়নের ফলে বস্তি এলাকার প্রসার ঘটে যার কারণে পরিশুদ্ধ পানীয় জলের অভাব, বায়ুদূষণ ইত্যাদি সমস্যা বৃদ্ধি পায়, ফলস্বরূপ জনগণের স্বাস্থ্যের ওপর কু প্রভাব পড়ে এবং তারা বিভিন্ন শারীরিক অসুস্থতার শিকার হয়।

v. শিক্ষা সংক্রান্ত সমস্যা:- নগরায়নের ফলে শিক্ষা ব্যবস্থায় বিরূপ প্রভাব পড়ে, অতিরিক্ত জনসংখ্যার চাপে সবাই শিক্ষাগ্রহণের সুযোগ পায় না। যা দেশের জন্য এক গুরুত্বপূর্ণ সমস্যা।

vi. অন্যান্য সমস্যা:- সামাজিক অবনমন, পরিব্রাজন, বৈদ্যুতিক সমস্যা, অস্বাস্থ্যকর নিকাশি ব্যবস্থা ও বর্জ্য নিষ্কাশন ইত্যাদি নানান সমস্যা নগরায়নের ফলে দেখা দেয়।

Part 6 Geography Model Activity Task Class 10 


Model Activity Task Part 6: PDF 


tags:
class 10  geography  model activity task   part 6 
Reactions

Post a Comment

0 Comments