Ad Code

লালারসের উৎস, উপাদান ও কাজ | Source, Ingredients and Function of Saliva | Hs Nutrition Suggestion

Hs Nutrition Suggestion 

Hs Nutrition suggestion. Class 12 nutrition notes. Hs Nutrition long question with answer. Nutrition preparation for higher secondary exam. 

Class Room এ তোমাদের সকলকে স্বাগত। উচ্চমাধ্যমিক (দ্বাদশ শ্রেণী) পুষ্টিবিজ্ঞান (Nutrition) বিষয়ের প্রথম পরিচ্ছেদ দৈহিক ক্রিয়ায় খাদ্যের ব্যবহার এই পরিচ্ছেদ থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন লালারসের উৎস, উপাদান এবং কাজ। এই প্রশ্নটির সম্পূর্ণ উত্তর দেওয়া হল, তোমরা চাইলে খাতায় লিখে নিতে পারো। 

Hs Nutrition Long Question Suggestion

Function of saliva
Saliva 


প্রশ্ন: লালারসের উৎস, উপাদান ও কাজগুলি লেখো।

উত্তর:

I. লালারসের সংজ্ঞা: মানবদেহের মুখগহ্বরস্থিত তিন জোড়া লালাগ্রন্থি থেকে সামান্য ঘোলাটে, ঈষৎ অম্লধর্মী যে তরল পদার্থ নিঃসৃত হয়, তাকে লালারস বলে।

II. লালারসের উৎস: লালাগ্রন্থি 

III. লালারসের উপাদান: লালারসে 99.5% জল এবং 0.5% অন্যান্য উপাদান থাকে। অন্যান্য উপাদানের মধ্যে জৈব পদার্থ থাকে 0.3% এবং অজৈব পদার্থ থাকে 0.2%। লালারসে উপস্থিত বিভিন্ন উপাদানগুলি রেখাচিত্রের মাধ্যমে দেখানো হল --

লালারসের উৎস উপাদান কাজ
রেখাচিত্র: লালারসের উপাদান


IV. লালারসের কাজ: লালারসের গুরুত্বপূর্ণ কাজগুলি হল --

1. যান্ত্রিক কাজ: 

i. লালারস মুখগহ্বরকে সিক্ত রাখে এবং ঠোঁট ও জিহ্বা সঞ্চালনের মাধ্যমে কথা বলতে সাহায্য করে।

ii. লালারস খাদ্যবস্তুকে সিক্ত করে চিবোতে এবং গলাধঃকরনে সাহায্য করে।

iii. লালারস দাঁত পরিষ্কার রাখতে সাহায্য করে।

2. পরিপাক কাজ: লালারসে উপস্থিত শর্করাভঙ্গক উৎসেচক টায়ালিন সিদ্ধ শ্বেতসারকে ভেঙে মল্টোজে পরিণত করতে সাহায্য করে।

3. জীবাণুনাশক কাজ: লালারসে উপস্থিত লাইসোজাইম উৎসেচক স্ট্যাফাইলোকক্কাস, স্ট্রেপটোকক্কাস, ব্যাসিলাস প্রভৃতি জীবাণু ধ্বংস করে।

4. স্বাদগ্রহণ: লালারস খাদ্যবস্তুর স্বাদগ্রহণে সাহায্য করে। খাদ্য বস্তু লালারসে দ্রবীভূত হয়ে খাদ্যের স্বাদের অনুভূতি জাগায়।

5. রেচন কাজ: লালারসের মাধ্যমে ইউরিয়া, কয়েকপ্রকার ভারী ধাতু (যেমন পারদ, লেড, আর্সেনিক ইত্যাদি), উপক্ষার (যেমন - মরফিন), অ্যান্টিবায়োটিক (যেমন - পেনিসিলিন, স্ট্রেপটোমাইসিন ইত্যাদি) প্রভৃতি দেহ থেকে রেচিত হয়। 

6. জলসাম্য নিয়ন্ত্রণ: লালা রস দেহের জলসাম্য নিয়ন্ত্রণে বিশেষভাবে সাহায্য করে। মুখগহ্বরের আর্দ্রতা হ্রাস পেলে জ্বিহার উল্টোপিঠে অবস্থানকারী কিছু সংখ্যক স্নায়ুপ্রান্ত উদ্দীপিত হয় তৃষ্ণার অনুভূতি জাগায় এবং আমরা জল পান করি যার ফলে আমাদের দেহের জলসাম্য বজায় থাকে। 

Hs Nutrition long question answer

Hs nutrition suggestion 


tags:

hs nutrition

nutrition 

saliva 



Reactions

Post a Comment

0 Comments