HS nutrition suggestion 2021
1. টায়ালিনের তিনটি বৈশিষ্ট্য লেখ।
i. টায়ালিন কেবলমাত্র সেদ্ধ শ্বেতসার জাতীয় খাদ্য বস্তুকে ভেঙে মলটোজে পরিণত করে।
ii. টায়ালিন মূলত প্রশম মাধ্যমে সর্বাধিক ক্রিয়াশীল হয়।
iii. টায়ালিন সাধারণত 34° উষ্ণতায় ভালো ক্রিয়া করে।
2. অর্নিথিন চক্রটি অংকন করো।
4. গ্লাইকোলাইসিসকে EMP পথ বলা হয় কেন?
এই প্রশ্নটির উত্তর আমার চ্যানেলে ভিডিওতে পেয়ে যাবে।
6. প্রস্থেটিক গ্রুপ কী? উদাহরণ দাও।
এনজাইমের প্রোটিন অংশের সঙ্গে যে জৈব কোন ফ্যাক্টরটি দৃঢ়ভাবে আবদ্ধ থাকে এবং সহজে পৃথক করা যায় না তাকে প্রস্থেটিক গ্রুপ বলে।
যেমন ফ্ল্যাভিন অ্যাডিনিন ডাই নিউক্লিওটাইড বা FAD হল একটি প্রস্থেটিক গ্রুপ।
5. ফ্যাটি অ্যাসিডের বিটা জারণ বলতে কী বোঝো?
যে প্রক্রিয়ায় ফ্যাটি অ্যাসিডের বিটা অবস্থানের কার্বক্সিল মূলক থেকে তৃতীয় কার্বনে জারণ প্রক্রিয়া ঘটে তাকে ফ্যাটি এসিডের বিটা জারণ বলে।
বিটা জারনে প্রতি পদক্ষেপে একটি 2-কার্বন একক নির্গত হয় এবং ফ্যাটি অ্যাসিডের দুটি কার্বন অণু হ্রাস পায়। এই পদার্থটি এরপর একই ভাবে জারিত হয় যতক্ষণ না পর্যন্ত শেষোক্ত কার্বন দুটি অ্যাসিটিক এসিড উৎপন্ন করে। এইভাবে প্রতিটি ফ্যাটি অ্যাসিড অনেকগুলি 2-কার্বন একক যুক্ত অ্যাসিটাইল CoA উৎপন্ন করে। অ্যাসিটাইল CoA প্রোটিন এবং ফ্যাট বিপাকে মূল উপাদান হিসেবে কাজ করে। এটি TCP চক্রের মাধ্যমে জারিত হয়ে ATP, CO2,H2O উৎপন্ন করে।
এর সাথে বিক্রিয়া পথটিও অভ্যাস করে রাখবে 3 নাম্বারের প্রশ্ন হলে লিখতে হবে।
6. ফ্যাটি অ্যাসিডের ওমেগা জারণ বলতে কী বোঝ?
যে জারণ প্রক্রিয়ায় ফ্যাটি অ্যাসিডের প্রথম কার্বনে অর্থাৎ মিথাইল মূলকের (CH3) কার্বনের জারণ ঘটে তাকে ফ্যাটি অ্যাসিডের ওমেগা জারণ বলে।
ওমেগা জারণে 8-12 টি কার্বন সম্পন্ন ফ্যাটি অ্যাসিড প্রান্তীয় মিথাইল স্থানে বা ওমেগা স্থানে জারিত হয়ে ওমেগা হাইড্রক্সি ফ্যাটি অ্যাসিড উৎপন্ন করে। যা পরবর্তী পর্যায়ে কার্বক্সিলিক অ্যাসিড রূপান্তরিত হয়। ডাই কার্বক্সিলিক অ্যাসিড পরবর্তী পর্যায়ে বিটা জারণের দ্বারা প্রতি পর্যায়ে একটি করে অ্যাসিটাইল Co A এবং সর্বশেষে 1 অনু সক্সিনিল Co A উৎপন্ন করে।
এর সাথে বিক্রিয়া পথটিও দেখে রাখবে 3 নাম্বারের প্রশ্ন হলে লিখতে হবে।
7. SDA বলতে কী বোঝ? কোন খাদ্যের SDA সবচেয়ে বেশি?
সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় যে কোন ধরনের খাদ্য গ্রহণের পর যে উদ্দীপকধর্মী মৌল বিপাকের ফলে উৎপন্ন তাপের থেকে শরীরে যে অতিরিক্ত মাত্রার তাপ উৎপন্ন হয় তাকে খাদ্যবস্তুর আপেক্ষিক উদ্দীপন ক্রিয়া বা SDA বলা হয়। এর সম্পূর্ণ নাম হল Specific Dynamic Action
প্রোটিন জাতীয় খাদ্যের SDA মান সর্বাধিক হয় 30%
কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের মান 6% এবং ফ্যাট জাতীয় খাদ্যের মান 4%
8. রেফারেন্স ম্যান এবং রেফারেন্স ওম্যান এর সংজ্ঞা দাও।
10. শ্রমের প্রকৃতি অনুসারে একজন পুরুষের শক্তির চাহিদা লেখো।
স্বল্প পরিশ্রমী দেহের ওজন 60kg শক্তির চাহিদা 2320kcal/d
মাঝারি পরিশ্রমী ওজন 60kg শক্তির চাহিদা 2730kcal/d
কঠোর পরিশ্রমী ওজন 60kg শক্তির চাহিদা 3490kcal/d
10. মৌল বিপাকীয় হার এর সংজ্ঞা দাও।
11. বেসাল অবস্থার বৈশিষ্ট্য গুলি লেখ।
i. ব্যক্তি সুস্থ ও স্বাভাবিক অবস্থায় থাকবে
ii. ব্যক্তি সম্পূর্ণ শারীরিক ও মানসিক বিশ্রামরত অবস্থায় থাকবে।
iii. বেসাল অবস্থায় পৌঁছানোর ঠিক 12-18 ঘণ্টা আগে শেষ খাবার খাবে।
iv. ব্যক্তিটি একটি স্বাভাবিক উষ্ণতা সম্পন্ন ঘরে থাকবে।
11. LBW শিশু জন্মানোর দুটি কারণ লেখো।
i. গর্ভবতী মা অপুষ্টিতে ভুগলে।
ii. গর্ভবতী মা যদি হৃদরোগে আক্রান্ত হন।
12. Fore Milk কাকে বলে?
মাতৃদুগ্ধ ক্ষরণের প্রথম পর্যায়ে ফ্যাকাশে বর্ণের যে সামান্য পরিমাণ উচ্চ প্রোটিন, ল্যাকটোজ, খনিজ লবণ, ভিটামিন ও জল মিশ্রিত দুধ নিঃসৃত হয়, তাকেই Fore Milk বা প্রথম ক্ষরণজাত দুধ বলে।
13. FTT সমস্যা কী? এর দুটি কারণ লেখো।
শিশুর বৃদ্ধিজনিত ব্যর্থতাকে FTT সমস্যা বলে যার পুরো নাম হল Failure To Thrive
কারণ:-
i. শিশুর শারীরিক অসুস্থতা।
ii. শিশুর প্রতি মায়ের অযত্ন।
14. অপুষ্টি জনিত অন্ধত্ব প্রতিরোধে প্রদেয় DPT ও OPV ডোজে ভিটামিন A এর পরিমাণ কত এবং কোন বয়সে শিশুদের এই ডোজ দেওয়া হয়?
অপুষ্টি জনিত অন্ধত্ব প্রতিরোধে প্রদেয় DPT ও OPV ডোজে ভিটামিন A এর পরিমাণ হল 2 লক্ষ IU, যা 16 মাস বয়স থেকে শিশুদের দেওয়া হয়।
15. কলিক পেন হওয়ার মূল কারণ কী?
কলিক পেন অর্থাৎ শিশুদের পেট ব্যথা হওয়ার মূল কারণ হল গরুর দুধের প্রোটিন সহজে সহ্য করতে পারে না বলে অথবা পেটে অতিরিক্ত গ্যাস জমলে অন্ত্রের সংকোচনের ফলে হয়ে থাকে।
16. BOAA এর ক্ষতিকর প্রভাবগুলো কী কী?
এটি একটি বিষাক্ত পদার্থ যা খেসারি ডালে পাওয়া যায়। এই পদার্থটি বেশি মাত্রায় আমাদের দেহে প্রবেশ করলে ধীরে ধীরে পক্ষাঘাত ঘটে যার ফলে অঙ্গ-প্রত্যঙ্গ অসাড় হয়ে যায়, এছাড়াও ল্যাথারিজম রোগের সৃষ্টি হয়।
17. মাল্টিপারপাস ফুড কী?
মহীশুরের CFTRI এই খাদ্যটি পরিকল্পনা করেছেন। এই খাদ্যটি প্রস্তুত করা হয় চিনাবাদামের ময়দা এবং ছোলার ছাতু কে 3:1 অনুপাতে মিশিয়ে। এই খাদ্যকে ভিটামিন এবং খনিজ পদার্থ সমৃদ্ধ করার জন্য এর সঙ্গে ভিটামিন A,D,B1, B2 ক্যালসিয়াম কার্বনেট যুক্ত করা হয়। এই খাদ্যটি এক থেকে তিন বছর বয়সের শিশুদের বৃদ্ধিতে বিশেষ ভাবে সাহায্য করে।
18. টীকা লেখো GOBI
19. কোন রোগে IFA ট্যাবলেট বিতরণ করা হয় IFA এর পুরো নাম লেখ।
রক্তাল্পতা বা অ্যানিমিয়া রোগে IFA ট্যাবলেট বিতরণ করা হয়।
IFA এর সম্পূর্ণ নাম হল Iron Folic Acid
20. UNICEF এর সম্পূর্ণ নাম কী এবং এর পরিবর্তিত নামটি কী?
UNICEF এর সম্পূর্ণ নামটি হল United Nations International Children's Emergency Fund
এর পরিবর্তিত নামটি হল UNCF যার পুরো নাম হল United Nations Children's Fund.
(সম্পূর্ণ নামগুলি তোমরা খুব ভালোভাবে পড়বে। এই বিষয়ে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া হয়েছে দেখে নিতে পারো।)
Video Link: Watch Now
21. 460kcal শক্তিমুল্যের গ্লুকোজ ওয়াটার তৈরি করতে কত গ্লুকোজ প্রয়োজন হবে?
নিউট্রিশন থেকে এইরকম ধরনের অংক আসে পরীক্ষাতে। এই অংকগুলির সমাধান কীভাবে করতে হয় সেই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া হয়েছে দেখে নেবে।
Video Link: Watch Now
22. FWP এর সম্পূর্ণ নাম কী? এর মূল উদ্দেশ্য কী?
FWP এর সম্পূর্ণ নাম হল Food For Work Program
এর মূল উদ্দেশ্য হল কাজের বিনিময়ে খাদ্য পরিকল্পনা।
23. মর্নিং সিকনেস কী? এই সমস্যা সমাধানের দুটি উপায় লেখো।
গর্ভাবস্থা শুরুর দিকে প্রথম কয়েক সপ্তাহ গর্ভবতী মহিলার সকালে বমি বমি ভাব দেখা যায়। একে মর্নিং সিকনেস বলে।
সমাধানের উপায়:
i. সকালে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যগ্রহণ করতে হবে।
ii. তন্তু সমৃদ্ধ খাদ্য গ্রহণ করতে হবে।



0 Comments
Please do not enter any spam link in the comment box.