মাধ্যমিক ভূগোল সাজেশন 2021
বর্জ্য ব্যবস্থাপনা
1. বর্জ্য কাকে বলে?
ব্যবহারের অযোগ্য, পরিত্যক্ত, কঠিন - তরল - গ্যাসীয় অবস্থায় প্রকৃতিতে পড়ে থাকা বস্তু যা পরিবেশ দূষণের অন্যতম কারণ তাকে বর্জ্য বলে। যেমন ভাঙ্গা প্লাস্টিক, ছেড়া কাগজ, নোংরা জল ইত্যাদি
2. তরল বর্জ্য বলতে কী বোঝো?
প্রকৃতিতে দূষণ সৃষ্টিকারী তরল অব্যবহৃত যৌগ যখন অপরিশোধিত অবস্থায় পরিবেশের ক্ষতি করে, তখন তাকে তরল বর্জ্য বলে। যেমন গৃহস্থালি, কারখানার ব্যবহৃত দূষিত জল, কাপড় কাচার দূষিত জল ইত্যাদি।
3. বর্জ্য ব্যবস্থাপনা বলতে কী বোঝো?
পরিবেশের অবনমন রোধ, মানব শরীরকে বিভিন্ন রোগের হাত থেকে মুক্তি, জীব বৈচিত্র্যর রক্ষা প্রভৃতির উদ্দেশ্যে বর্জ্যের পরিমাণ হ্রাস, বর্জ্য পদার্থ সংগ্রহ, উপযুক্ত ব্যবস্থার মাধ্যমে বর্জ্য পদার্থের পুনর্ব্যবহার, নতুন সম্পদ সৃষ্টিতে বর্জ্যের যথাযথ সদ্ব্যবহার ইত্যাদির সম্মিলিত প্রক্রিয়াকে বর্জ্য ব্যবস্থাপনা বলা হয়।
4. Toxic waste বা বিষাক্ত বর্জ্য কী?
নানা ধরনের বর্জ্য পদার্থ, যা থেকে বিভিন্ন ধরনের বিষক্রিয়তার উদ্ভব হয় এবং যেগুলি একেবারেই পরিবেশবান্ধব নয় সেগুলিকে বলা হয় বিষাক্ত বর্জ্য পদার্থ। যেমন শিল্পজাত নানাপ্রকার তেজস্ক্রিয় পদার্থ যেমন ইউরেনিয়াম, থোরিয়াম প্রভৃতি।
5. Hazardous waste বা বিপজ্জনক বর্জ্য কাকে বলে?
বিষাক্ত ধাতব বর্জ্য যেমন সীসা, পারদ, ক্যাডমিয়াম, আর্সেনিক, ডায়ক্সিন জাতীয় দ্রব্য পরিবেশে বিষক্রিয়া সৃষ্টি করে মানবদেহে রোগ সৃষ্টি করে একে Hazardous waste বলে।
6. লিচেট বলতে কী বোঝো?
বৃষ্টির যে জল ল্যান্ডফিলের বর্জ্য পদার্থ ধুয়ে নিয়ে জলাশয় বা ভৌম জলে মেশে, সেই বর্জ্য পদার্থ ধোয়া জলকে লিচেট বলে
7. E - waste কী?
বর্তমানে বিশ্বে নানা ইলেকট্রনিক্স দ্রব্য ব্যবহার হয়। এই দ্রব্যগুলির অব্যবহৃত বাতিল অংশের মধ্যে পরিবেশ দূষণকারী পদার্থ থাকে। এই জাতীয় বর্জ্যকে E - waste বা E - বর্জ্য বলে।
যেমন সার্কিট বোর্ড, টিভি বা কম্পিউটার মনিটর ইত্যাদি।
8. চিকিৎসা সংক্রান্ত দুটি বর্জ্যের উল্লেখ করো।
চিকিৎসা সংক্রান্ত দুটি বর্জ্য হল
i.ব্যবহৃত ইনজেকশনের সিরিঞ্জ
ii. প্যাথলজির রক্ত, মল, মূত্র প্রভৃতি।
9. 3R কী?
বর্জ্য ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ বিষয় হল 3R। এই 3R কথাটির অর্থ হলো
R = Reduce - বর্জ্যের পরিমাণ হ্রাস
R = Reuse - বর্জ্য পদার্থের পুনর্ব্যবহার
R = Recycle - বর্জ্যের পুনর্নবীকরণ
10. বর্জ্য কম্পোস্টিং বলতে কী বোঝ?
জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ গুলি জীবাণুর দ্বারা বিয়োজিত হয়ে হিউমাসে পরিণত হলে তাকে কম্পোস্টিং বলে।
মাধ্যমিক ভূগোল সাজেশন 2021
Madhyamik Geography Suggestion 2021
Class 10 geography
Waste Management


0 Comments
Please do not enter any spam link in the comment box.