Ad Code

Hs Nutrition Question Answer | Class 12 Nutrition Question Answer | Hs Nutrition SAQ

 Class 12 Nutrition SAQ  

Hs Nutrition SAQ  

hs nutrition saq


পুষ্টিবিজ্ঞান অনুশীলনী সমাধান 

শিশুদের ত্রুটিপূর্ণ আহার অপুষ্টির একটি কারণ


1. প্রাক বিদ্যালয়গামী শিশুদের অপুষ্টির দুটি কারণ লেখো।

i) অত্যধিক জনসংখ্যা আমাদের দেশের প্রাক বিদ্যালয়গামী শিশুদের অপুষ্টির একটি অন্যতম কারণ।

ii) পুষ্টি সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারণে আমাদের দেশে বহু পিতা মাতা প্রাক বিদ্যালয়গামী শিশুদের সঠিক পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য সরবরাহ করতে পারেন না।

2. স্পঞ্জিগাম কী?

স্পঞ্জিগাম হল দাঁতের এক ধরনের ব্যাধি, যা শরীরে ভিটামিন C এর অভাবে শিশুদের হয়ে থেকে। এই রোগটি হলে শিশুদের মাড়িতে ছিদ্র দেখা যায় এবং মাড়ি থেকে রক্ত পড়তে থাকে। 

3. পুষ্টিমান নির্ধারণের ক্ষেত্রে ওজনগত পরিমাপের ভূমিকা লেখো।

শিশুর পুষ্টির মান নির্ধারণের ক্ষেত্রে সবচেয়ে সহজ উপায় হল ওজন পরিমাপ। জন্মকালে একটি শিশুর স্বাভাবিক ওজন হওয়া উচিত 2.5 থেকে 3 কেজি। এক বছর বয়সে সেই ওজন চার গুণ বৃদ্ধি হওয়া উচিত। প্রতি সপ্তাহে শিশুর ওজন সঠিক হারে বৃদ্ধি না পেলে বুঝতে হবে শিশু অপুষ্টিতে ভুগছে।

4. পাইওরিয়া কী?

উত্তরটি দেখার জন্য এই লিঙ্কে ক্লিক করো।

5. দুটি জীবাণুর নাম করো যারা দাঁতের গোড়ায় লেগে থাকা খাদ্যের ওপর বংশবৃদ্ধি করে।

দাঁতের গোড়ায় লেগে থাকা খাদ্যের ওপর বংশবৃদ্ধি করে যে দুটি জীবাণু সেগুলি হল - স্ট্রেপটোকক্কাস এবং ল্যাকটোব্যাসিলাস।

6. রেডিয়োলজিক্যাল পরীক্ষার মাধ্যমে কীভাবে শিশুর পুষ্টিমান নির্ণয় করা যায়?

শিশুর দেহের হাড় ও মাংসপেশির গঠন ও কার্যকারিতা সঠিকভাবে সম্পন্ন হচ্ছে কিনা তা রেডিয়োলজিক্যাল টেস্টের মাধ্যমে জানা যায়। যেমন - শিশুদের রিকেটস রোগ হলে তা X-Ray পরীক্ষার মাধ্যমে জানা যায়।

7. শিশুর পেট ব্যথার কারণ কী?

শিশুদের পেট ব্যথা বা কলিক পেন এর মূল কারণ হল - গোরুর দুধের প্রোটিন শিশু সহজে সহ্য করতে পারে না অথবা, পেটে অতিরিক্ত গ্যাস জমলে অন্ত্রের সংকোচন ঘটে ফলে শিশুর কলিক পেন বা পেট ব্যাথা হয়।

8. শিশুর খাদ্যে অ্যালার্জি বলতে কী বোঝ?

অনেকসময় শিশু বিশেষ বিশেষ খাদ্যবস্তু যেমন - গোরুর দুধ, ডিম, বাদাম, বেগুন ইত্যাদি সঠিকভাবে হজম করতে পারে না। একে খাদ্য অ্যালার্জি বলে। 

9. শিশুর পেটে বায়ু জমা প্রতিকারের দুটি উপায় লেখো। 

i) উভয় স্তন থেকেই শিশুকে মাতৃদুগ্ধ পান করাতে হবে।

ii) চুষিকাঠির রবারের ছিদ্রটি বড়ো হয়ে গেলে ছোটো ছিদ্রযুক্ত নতুন চুষিকাঠি ব্যবহার করতে হবে।

10. কোন রোগে দীর্ঘদিন ভুগলে শিশুদের অস্টিওপোরোসিস রোগ হয় ? 

উ: ডায়াবেটিস, অ্যানোরেক্সিয়া নার্ভোসা ইত্যাদি রোগে দীর্ঘদিন ভুগলে শিশুদের অস্টিওপোরোসিস রোগ হয়।

11. বেরিবেরি রোগের দুটি লক্ষণ উল্লেখ করো।

বেরিবেরি রোগের দুটি লক্ষণ হল - 

i) শিশুর বমি হয়।

ii) শিশুর দেহ জল জমে ফুলে যায়।

12. শিশুদের দেহে কোন ভিটামিনের অভাবে পেলেগ্রা রোগ হয়? এই রোগের একটি লক্ষণ করো।

ভিটামিন B3 বা নায়াসিনের অভাবে শিশুদের দেহে পেলেগ্রা রোগ হয়। 

লক্ষণ: এই রোগে আক্রান্ত শিশুর দেহের ত্বক শুষ্ক হয়ে যায় এবং অনেক সময় ত্বকে ঘা হয়।

13. GOR এর সম্পূর্ণ নাম লেখো। 

GOR এর সম্পূর্ণ নাম হল Gastro Oesophageal Reflux 


hs saq  nutrition saq  onushiloni  nutrition question

Reactions

Post a Comment

0 Comments