Class 12 Nutrition Question Answer In Bengali
HS Nutrition SAQ
দৈহিক ক্রিয়ায় খাদ্যের ব্যবহার
Class 12 Nutrition Chapter 1 SAQ
Some questions and answers are provided in this post, which is based on nutrition science in Bengali. These questions are very important for the higher secondary candidates and these questions are also helpful for all other students.
উ: পিত্তরসের প্রধান জৈব উপাদানগুলি হল - পিত্তলবণ ও পিত্তরঞ্জক। পিত্তলবণের মধ্যে উপস্থিত থাকে সোডিয়াম টরোকোলেট এবং সোডিয়াম গ্লাইকোলেট। পিত্তরঞ্জকগুলি হল বিলিরুবিন ও বিলিভার্ডিন। এছাড়াও অন্যান্য জৈব উপাদান হিসেবে থাকে লেসিথিন, কোলেস্টরল, শ্লেষ্মা, মিউসিন, নিউক্লিওপ্রোটিন ইত্যাদি।
লাইসোজাইমের কাজ লেখো।
উঃ- লালারসে উপস্থিত লাইসোজাইম উৎসেচক খাদ্যের মধ্যে উপস্থিত বিভিন্ন জীবাণুকে ধ্বংস করে।
টায়ালিনের দুটি বৈশিষ্ট্য লেখো।
উঃ- i. টায়ালিন সেলুলোজ পরিবেষ্টিত অসেদ্ধ শ্বেতসারের ওপর ক্রিয়া করে।
ii. টায়ালিন সেদ্ধ শ্বেতসারকে মলটোজে পরিণত করে।
ক্রেবস চক্রকে সাইট্রিক অ্যাসিড চক্র বলে কেন?
উঃ- ক্রেবস চক্রে প্রথম উৎপাদিত দ্রব্যটি হল সাইট্রিক অ্যাসিড তাই ক্রেবস চক্রকে সাইট্রিক অ্যাসিড চক্র বলে।
গ্লাইকোলাইসিস কী?
উঃ- যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় কোশের সাইটোপ্লাজমস্থিত গ্লুকোজ বিভিন্ন উৎসেচকের সাহায্যে আংশিকভাবে জারিত হয়ে পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়, তাকে গ্লাইকোলাইসিস বলে।
কার্বোহাইড্রেট দ্রুত শোষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ শর্তগুলি লেখো।
উঃ- কার্বোহাইড্রেট দ্রুত শোষণের শর্ত –
i. কার্বোহাইড্রেটের সম্পূর্ণ পরিপাক এবং এক শর্করাতে পরিণত হওয়া।
ii. এপিথেলীয় কোশে ফসফোরিক অ্যাসিড ও উৎসেচক ফসফোকাইনেজের উপস্থিতি।
iii. অ্যাড্রিনাল কর্টেক্স এবং ইনসুলিন হরমোনের ফসফোরাইলেশন পদ্ধতিতে সহায়তা।
iv. ভিটামিন B1, B2 এবিং B6 ইত্যাদি ভিটামিনের সক্রিয়তা।
ইতাদি শর্তগুলি কারবোহাইড্রেট দ্রুত শোষণের ক্ষেত্রে সাহায্য করে।
বিপাক কাকে বলে?
উঃ জীবের জীবনধারণের জন্য প্রতিটি সজীব কোশের প্রোটোপ্লাজমে সবসময় যে গঠনমূলক ও ভাঙনমূলক রাসায়নিক পরিবর্তন ঘটে চলেছে, তাদের একত্রে বিপাক বলে।
গ্যাস্ট্রাইটিস কী?
উঃ- পাকস্থলীর মিউকোসা স্তরের সংক্রমণকে গ্যাস্ট্রাইটিস বা পাকস্থলীর প্রদাহ বলে। এর প্রধান কারণ হল হ্যালিকোব্যাক্টর পাইলোরি ব্যাক্টেরিয়া।
জিহ্বার মধ্যে উপস্থিত চার প্রকার প্যাপিলির নাম লেখো।

উ: a) সারকাম ভালেট প্যাপিলি
b) ফিলিফর্ম প্যাপিলি
c) ফাঞ্জিফর্ম প্যাপিলি
d) ফোলিয়েট প্যাপিলি
ফ্যাটের বিপাকে যেকোনো দুটি হরমোনের গুরুত্ব লেখো।
ফ্যাটের বিপাকে হরমোনের ভুমিকাঃ-
উঃ- ইনসুলিনঃ- ইনসুলিন মেদকলায় ফ্যাট সংশ্লেষ ও সঞ্চয় ত্বরান্বিত করে এবং ফ্যাটের জারণ ক্রিয়ায় বাধা সৃষ্টি করে কিটোন বডি প্রস্তুতি বন্ধ রাখে।
থাইরক্সিনঃ- দেহে ফ্যাটের সংশ্লেষ স্থানান্তর এবং ভাঙ্গনকে প্রভাবিত করে এবং কোলেস্টেরল সংশ্লেষ ঘটায়।
ক্ষুদ্রান্ত্র নিঃসৃত প্রোটিন ভঙ্গক উৎসেচকগুলির নাম লেখো।
উ: ক্ষুদ্রান্ত্রের আন্ত্রিক রস নিঃসৃত প্রোটিন উৎসেচকগুলি হল ইরেপসিন, অ্যামাইনো পেপটাইডেজ, ডাইপেপটাইডেজ।
পাক গ্রন্থি কয় প্রকার ও কী কী?
উ: পাক গ্রন্থি তিন প্রকার, যথা --
a) কার্ডিয়াক গ্রন্থি
b) পাইলোরিক গ্রন্থি
c) ফানডিক গ্রন্থি
পরিবৃত্তি উৎসেচক কাকে বলে? উদাহরণ দাও।
উঃ- যেসব উৎসেচক দুটি বিক্রিয়কের মধ্যে একটি নির্দিষ্ট গ্রুপ বা মূলককে স্থানান্তরিত করে, তাদের পরিবৃত্তি উৎসেচক বা ট্রান্সফারেজ এনজাইম বলে।
যেমন – হেক্সোকাইনেজ, ফসফোরাইলেজ ইত্যাদি।
অ্যামাইনো অ্যাসিড পুল কাকে বলে?

উঃ- জীবদেহে মুক্ত অ্যামাইনো অ্যাসিডের সামগ্রিক পরিমাণকে অ্যামাইনো অ্যাসিড পুল বলে।
দুটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের নাম লেখো।
উ:- দুটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড হল লাইসিন, লিউসিন।
দুটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের নাম লেখো।
উ:- দুটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড হল লাইসিন, লিউসিন।
পিত্তাশয়ের পিত্ত ও যকৃৎনালীস্থিত পিত্তের পার্থক্য লেখো।
উঃ- পিত্তাশয়ের পিত্ত ও যকৃতনালীস্থিত পিত্তের মধ্যে উপাদানগত ও অন্যান্য কিছু পার্থক্য লক্ষ্য করা যায় -i. পিত্তাশয়ের পিত্ত পিত্তাশয়ের মধ্যে সঞ্চিত অবস্থায় থাকে, অপরদিকে যকৃত থেকে নিঃসৃত পিত্ত হল যকৃতনালীস্থিত পিত্ত যা খাদ্য পরিপাকে সাহায্য করে।
ii. পিত্তাশয়ের পিত্ত আম্লিক প্রকৃতির, অপরদিকে যকৃতনালীস্থিত পিত্ত ক্ষারীয় প্রকৃতির।
iii. পিত্তাশয়ের পিত্ত যকৃতনালীস্থিত পিত্ত অপেক্ষা গাঢ় হয়।
iv. পিত্তাশয়ের পিত্তের মধ্যে জলের পরিমাণ 89%, অন্যদিকে যকৃতনালীস্থিত পিত্তের মধ্যে জলের পরিমাণ 98%।
v. পিত্তাশয়ের পিত্তের মধ্যে কঠিন পদার্থ থাকে প্রায় 11%, অপরদিকে যকৃতনালীস্থিত পিত্তের মধ্যে উপস্থিত কঠিন পদার্থের পরিমাণ 2%।
মানবদেহে দ্বি শর্করার পরিপাক বর্ণনা করো।
উ: মানুষ খাদ্য হিসাবে যেসব দ্বিশর্করা গ্রহণ করে তাদের মধ্যে উল্লেখযোগ্য হল - ল্যাকটোজ এবং সুক্রোজ। মুখগহ্বরে ল্যাকটোজ তথা দুগ্ধ শর্করা এবং সুক্রোজ তথা ইক্ষু শর্করার তেমন কোনো পরিপাক হয়না। এছাড়া পাকস্থলীতেও শর্করাজাতীয় খাদ্যের কোনো পরিপাক হয় না। ল্যাকটোজ এবং সুক্রোজ জাতীয় দ্বিশর্করার পরিপাক ক্ষুদ্রান্ত্রে সম্পন্ন হয়। ক্ষুদ্রান্ত্র নিঃসৃত আন্ত্রিক রসে উপস্থিত শর্করাভঙ্গক উৎসেচক ল্যাকটেজ এবং সুক্রেজ যথাক্রমে ল্যাকটোজ ও সুক্রোজের পরিপাক ঘটায়।
i. ল্যাকটোজের পরিপাক:- ল্যাকটেজ নামক উৎসেচক ল্যাকটোজকে ভেঙে এক অণু গ্লুকোজ এবং এক অণু গ্যালাকটোজ উৎপন্ন করে।
i. ল্যাকটোজের পরিপাক:- ল্যাকটেজ নামক উৎসেচক ল্যাকটোজকে ভেঙে এক অণু গ্লুকোজ এবং এক অণু গ্যালাকটোজ উৎপন্ন করে।

Hs nutrition question answer
ফ্যাট শোষণের তিনটি মতবাদের নাম উল্লেখ করে যেকোন একটি মতবাদ সম্পর্কে লেখো।উঃ- ফ্যাট শোষণের তিনটি মতবাদ হল –
i. লাইপোলাইটিক মতবাদ
ii. বিভাজন প্রকল্প
iii. আধুনিক মতবাদ
লাইপোলাইটিক মতবাদঃ- এই মতবাদের প্রবক্তা হলেন ফ্রেজার, ভারজার ও ম্যাকডুগাল। এটি হল সবচেয়ে প্রাচীন মতবাদ। এই মতবাদ অনুসারে ফ্যাট জাতীয় খাদ্য লাইপেজের উপস্থিতিতে সম্পূর্ণরূপে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে বিশ্লিষ্ট হয়ে আন্ত্রিক ভিলাসের ঝিল্লিকোশের মাধ্যমে পৃথক পৃথকভাবে বিশোষিত হয়।
আন্ত্রিক গ্রন্থি নিঃসৃত কার্বোহাইড্রেট পরিপাককারী উৎসেচক গুলির নাম লেখো।
উ: আন্ত্রিক রসে উপস্থিত কার্বোহাইড্রেট পরিপাককারী উৎসেচকগুলি হল - সুক্রেজ, মল্টেজ, ল্যাকটেজ, আইসোমলটেজ, অ্যামাইলেজ ইত্যাদি।
গ্লুকোনিওজেনেসিস কাকে বলে?
উ: কার্বোহাইড্রেট ছাড়া অন্যান্য পদার্থ থেকে গ্লুকোজ কিংবা গ্লাইকোজেন সংশ্লেষিত হওয়ার পদ্ধতিকে গ্লুকোনিওজেনেসিস বলে।
পাইলোরিক স্ফিংটার কী?
উ: পাকস্থলীর যে প্রান্তটি গ্রহণীতে মুক্ত হয়, সেই অংশটিকে পাইলোরিক প্রান্ত বলে। এবং এই প্রান্তের বৃত্তাকার পেশিবলয় থাকে, যা খাদ্যের একমুখী গমনকে নির্দেশিত করে, তাকে পাইলোরিক স্ফিংটার বলে।
আর্জেনটাফিন কোষ থেকে নিঃসৃত হরমোনগুলির নাম লেখো।
উ: আর্জেনটাফিন কোষ থেকে নিঃসৃত হরমোনগুলি হল - সেরোটোনিন, সমাটোস্ট্যাটিন, হিস্টামিন, গ্যাস্ট্রিন।
অগ্ন্যাশয় নিঃসৃত হরমোনগুলির নাম লেখো।
উ: অগ্ন্যাশয়ের আলফা কোষ থেকে গ্লুকাগন, বিটা কোষ থেকে ইনসুলিন এবং ডেল্টা কোষ থেকে সোমাটোস্ট্যাটিন নামক হরমোন ক্ষরিত হয়।
কাইলোমাইক্রন কী?
উ: ট্রাইগ্লিসারাইড, ফসফোলিপিড, কোলেস্টেরল এবং কিছু পরিমাণ প্রোটিন যুক্ত হয়ে যে ছোটো ছোট চর্বি কণার সৃষ্টি করে তাকে কাইলোমাইক্রন বলে।
ট্রান্সক্রিপশন কী?
উ: DNA থেকে mRNA সংশ্লেষিত হওয়ার পদ্ধতিকে ট্রান্সক্রিপশন বলে।
ক্ষুদ্রান্ত্র নিঃসৃত হরমোনগুলির নাম লেখো?
উ: ক্ষুদ্রান্ত্র থেকে সিক্রেটিন, কোলেসিসটোকাইনিন, এন্টারোগ্যাস্ট্রোন, ভিলিকাইনিন প্রভৃতি হরমোন নিঃসৃত হয়।
ইউরেমিয়া কী?
উঃ- বৃক্কের ক্রিয়া সঠিকভাবে না হলে বিপাকজাত বর্জ্য পদার্থ পদার্থ রক্তের মধ্যে সঞ্চিত হতে থাকে, এবং রক্তের মধ্যে ইউরিয়ার পরিমাণ বৃদ্ধি পায়, ফলস্বরুপ মুত্রের সঙ্গে ইউরিয়া নির্গত হতে থাকে, একেই ইউরেমিয়া বলে।
পিত্তাশয়ের পিত্ত ও যকৃৎনালীস্থিত পিত্তের উপাদানগত পার্থক্য লেখো।
উঃ- পিত্তাশয়ের পিত্ত ও যকৃৎনালীস্থিত পিত্তের মধ্যে কিছু উপাদানগত পার্থক্য দেখা যায় সেগুলি হল -
class 12 nutrition question answer
hs nutrition saq question

0 Comments
Please do not enter any spam link in the comment box.