জিয়ড এর ধারণা
পৃথিবীই একমাত্র জীবজগতের আবাসস্থল
| Geography Model Activity Task 2022 |
Class 9 Geography Model Activity Task 2022. Class 9 Geography. Geography question answer.
প্রশ্ন: 'জিয়ড' - এর ধারণাটি সংক্ষেপে আলােচনা করাে ।
উত্তর:
উৎস: গ্রিক শব্দ 'Geoeides' থেকে 'Geoid' কথাটির উৎপত্তি । 'Geo' অর্থাৎ পৃথিবী এবং 'oeides' অর্থ সদৃশ । এই Geoid সম্পর্কে প্রথম ধারণা দেন জার্মান বিজ্ঞানী কার্ল ফ্রেডরিক গাউস ।
বিজ্ঞানীদের মতে, পৃথিবী সৃষ্টির প্রাথমিক পর্বে পৃথিবীর আকৃতি গোলাকার ছিল। নিজ অক্ষের ওপর ক্রমাগত আবর্তনের ফলে এর মধ্যাংশ অর্থাৎ কেন্দ্রবিমুখ বলের সৃষ্টি হয় এবং সেজন্য পৃথিবীর মধ্যাংশ অর্থাৎ নিরক্ষীয় অঞ্চল কিছুটা স্ফীত হয়ে অভিগত গোলকের রূপ নেয় । পরবর্তী সময়ে আরও গবেষণার মাধ্যমে বিজ্ঞানীরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে পৃথিবীর আকৃতি প্রকৃত অভিগত গোলক নয় । কারণ -
i) পাহাড়, পর্বত, মালভূমি, প্রভৃতির জন্য পৃথিবীর পৃষ্ঠ উচুঁনীচু, ঢেউখেলানো এবং বন্ধুর প্রকৃতির । হিমালয় পর্বতের মাউন্ট এভারেস্ট পৃথিবীর উচ্চতম স্থান, এবং প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত পৃথিবীর নিম্নতম স্থান। এসব থেকে বোঝা যায় পৃথিবীর পৃষ্ঠ সর্বত্র সমতল নয়।
পৃথিবীর এই অনিয়মিত তরঙ্গায়িত গোলাকৃতি পৃষ্ঠের সঙ্গে পৃথিবীতে উপস্থিত কোনো বস্তুর আকারের মিল নেই তাই বলা হয়, পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীর মতোই বা জিয়ড ।
প্রশ্ন: 'সৌর জগতের বিভিন্ন গ্রহগুলির মধ্যে পৃথিবীই একমাত্র জীবজগতের আবাসস্থল' । বক্তব্যটির যথার্থতা বিচার করাে ।
উত্তর:
পৃথিবীই একমাত্র জীবজগতের আবাসস্থল হওয়ার কারণ -
সৌরজগতে ছোটো বড়ো একাধিক গ্রহ থাকলেও পৃথিবীতেই একমাত্র জীবের অস্তিত্ব পাওয়া গেছে । পৃথিবীতে মানুষ সহ অন্যান্য প্রাণী এবং উদ্ভিদের বিকাশ লাভ করার অনুকূল পরিবেশগুলি সম্পর্কে নিম্নে আলোচনা করা হল -
i) পরিমিত উষ্ণতা: জীবের বিকাশের জন্য পরিমিত উষ্ণতা প্রয়োজন। পৃথিবীর গড় উষ্ণতা প্রায় 15° সেলসিয়াস। পৃথিবীতে প্রাণের বিকাশের উপযোগী উষ্ণতা থাকায় প্রাণের বিকাশ ঘটেছে। কিন্তু সূর্যের অন্যান্য গ্রহ যেমন বুধ, শুক্র ইত্যাদি নিকটতম গ্রহের উষ্ণতা অত্যধিক আবার বৃহস্পতি, শনি প্রভৃতি দূরের গ্রহগুলির উষ্ণতা অত্যধিক কম হওয়ার কারণে প্রাণের বিকাশ ঘটেনি ।
ii) পর্যাপ্ত সূর্যালোক: সূর্যালোক ছাড়া প্রাণের বিকাশ সম্ভব নয়। পৃথিবীতে যে পরিমাণ সূর্যালোক আসে তা প্রাণের বিকাশের জন্য উপযুক্ত । তাই পৃথিবীতে সবুজ গাছপালা সহ অন্যান্য প্রাণীদের বিকাশ ঘটেছে ।
iii) প্রয়োজনীয় জলের প্রাচুর্য: জীবনধারণের জন্য জল অপরিহার্য, যা পৃথিবীর মধ্যে পর্যাপ্ত পরিমাণে রয়েছে । পৃথিবীর প্রায় ৭১ শতাংশ জলভাগ দ্বারা আবৃত । তাই পৃথিবীতে প্রাণের উৎপত্তি ঘটেছে । সূর্যের অন্যান্য গ্রহগুলিতে জলের কোনো সন্ধান পাওয়া যায়নি তাই প্রাণের বিকাশও ঘটেনি।
iv) অক্সিজেন: প্রাণীদের শ্বসনক্রিয়ার জন্য অক্সিজেন একটি গুরুত্বপূর্ণ গ্যাসীয় উপাদান । পৃথিবীর বায়ুমণ্ডলে এর পরিমাণ প্রায় ২০.৯৪ শতাংশ, যা জীবনধারণের জন্য অনুকূল। কিন্তু অন্যান্য গ্রহে এর পরিমাণ একেবারেই সীমিত তাই সেখানে কোনো প্রাণের অস্তিত্ব নেই ।
v) খাদ্যের জোগান: খাদ্য তৈরির প্রয়োজনীয় উপাদান যেমন - সৌরশক্তি, জল, বিভিন্ন গ্যাসীয় উপাদান, খনিজ পদার্থ পৃথিবীতে নির্দিষ্ট মাত্রায় পাওয়া যায় । সবুজ উদ্ভিদ ওই সমস্ত উপাদানগুলি থেকে খাদ্য তৈরি করে এবং সমস্ত প্রাণীরা সেই খাদ্য গ্রহণ করে জীবনধারণ করতে সক্ষম হয় । কিন্তু অন্যান্য গ্রহের মধ্যে এই সমস্ত খাদ্য তৈরির প্রয়োজনীয় উপাদানগুলি না থাকায় সেখানে খাদ্যের জোগান থাকে না । ফলস্বরূপ কোনো প্রাণের বিকাশ ঘটেনি ।
Class 9 Geography Model Activity Task
Concept of Geoid
Why the Earth is the only habitat for living things

0 Comments
Please do not enter any spam link in the comment box.