Ad Code

Madhyamik Geography Mock Test|মাধ্যমিক ভূগোল সাজেশন

 Madhyamik Geography Mock Test 

মাধ্যমিক ভূগোল সাজেশন 

madhyamik geography mock test
Madhyamik Geography Mock Test


Madhyamik Geography Mock Test. Class 10 Geography Mock Test. Madhyamik Preperation. WBBSE suggestion. 

২০২২ মাধ্যমিক টেস্ট এবং ফাইনাল পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই মক টেস্টটি। ভূগোল বিষয়ের নতুন সিলেবাস অনুযায়ী MCQ প্রশ্নের একটি মক টেস্ট দেওয়া হয়েছে। এখানে মোট ১৪ টি প্রশ্ন রয়েছে। এই ১৪ টি প্রশ্নের টেস্ট দিয়ে দেখে নাও প্রস্তুতি কেমন হয়েছে। এই টেস্টটি দিয়ে সাবমিট করার সাথে সাথেই কত নাম্বার পেলে তা দেখে নিতে পারবে এবং যে সমস্ত প্রশ্নগুলি ভুল হবে তার উত্তরগুলিও তুমি দেখে নিতে পারবে।

মক টেস্টটি দেওয়ার জন্য একদম নিচে যাও ওখানে একটি লিংক দেওয়া আছে সেখানে ক্লিক করো।


1. কোন্ প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের নীচু স্থান ভরাট হয়ে উঁচু হয়?

ক) অবরোহণ

খ) আরোহণ 

গ) পর্যায়ন

ঘ) নগ্নীভবন


2. যে উচ্চভূমি দুটি নদী অববাহিকাকে পৃথক করে, তাকে বলে -

ক) দোয়াব

খ) জলবিভাজিকা 

গ) উপত্যকা

ঘ) বদ্বীপ 


3. করি ভূমিরূপটি জার্মানিতে কী নামে পরিচিত?

ক) কাম

খ) কার

গ) এরিটি

ঘ) সার্ক 


4. নীচের কোন ভূমিরূপটি বায়ু ও জলধারার মিলিত কার্যে গঠিত -

ক) গৌর

খ) বার্খান

গ) ইয়ার্দাং

ঘ) ওয়াদি 


5. লোয়েস সমভূমি দেখা যায় -

ক) আমুর অববাহিকায়

খ) হোয়াংহো অববাহিকায় 

গ) নীলনদ অববাহিকায়

ঘ) ইয়াংসি - কিয়াং অববাহিকায়


6. বর্তমান ভারতে মোট কয়টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে?

ক) ৯ টি

খ) ৮ টি 

গ) ৭ টি 

ঘ) ৬ টি


7. বিন্ধ্য পর্বত কি জাতীয় পর্বত?

ক) ক্ষয়জাত

খ) স্তূপ 

গ) ভঙ্গিল

ঘ) সঞ্চয়জাত


8. দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হল -

ক) কাঞ্চনজঙ্ঘা

খ) মাকালু

গ) আনাইমুদি 

ঘ) নীলগিরি


9. দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কী?

ক) কৃষ্ণ

খ) কাবেরী

গ) গোদাবরী 

ঘ) মহানদী


10. ভারতে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় -

ক) গ্রীষ্মকালে

খ) শীতকালে 

গ) বর্ষাকালে

ঘ) শরৎকালে


11. মরু মৃত্তিকার অপর নাম হল -

ক) পডসল

খ) রেগুর

গ) সিরোজেম 

ঘ) সারাম


12. ভারতে কত খ্রিস্টাব্দে ইন্টারনেট ব্যবস্থা চালু হয়?

ক) ১৯৭২

খ) ১৯৭৪

গ) ১৯৮০

ঘ) ১৯৯৫ 


13. কোন মৃত্তিকায় কার্পাস চাষ ভালো হয়?

ক) কৃষ্ণ

খ) পডসল

গ) দোআঁশ

ঘ) পলি


14. দক্ষিণ ভারতের বৃহত্তম বস্ত্রবয়ন কেন্দ্র হল -

ক) চেন্নাই

খ) ভিলাই

গ) কোয়েম্বাটোর

ঘ) মাদুরাই  



মক টেস্টটি দেওয়ার জন্য এখানে ক্লিক করো 

Mock Test Link: এখানে ক্লিক করো 

Reactions

Post a Comment

0 Comments