Ad Code

Class 11 Nutrition Model Test Paper 2022|Set 1|Class 11 Nutrition Suggestion 2022|WBCHSE

Class 11 Nutrition Model Test Paper 2022

Set 1 


class 11 nutrition model test paper 2022


Class 11 nutrition model test paper for 2022 final exam WBCHSE. Class 11 nutrition suggestion 2022. Class 11 nutrition Question Answer. 

Nutrition Model Test Paper Class 11 

Class 11 Nutrition Suggestion 2022 


একাদশ শ্রেণী পুষ্টিবিজ্ঞান মডেল টেস্ট পেপার ২০২২

নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও:          1×14 = 14

i) খাদ্য কী ?

উ: যেসব বস্তু গ্রহণ করলে জীবদেহের পুষ্টি, বৃদ্ধি, ক্ষয়পূরণ, তাপ উৎপাদন ও রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে তাদের খাদ্য বলে।

ii) কোয়াটলেট ইনডেক্স কী ?

উ: কোনো ব্যক্তির পুষ্টির মান নির্ণয়ের জন্য ব্যবহৃত সূচক হল BMI, এই BMI বা দেহ ভর সূচকের অপর নাম হল কোয়াটলেট ইনডেক্স ।

iii) ক্যালোরিবিহীন খাদ্যগুলির নাম লেখো । 

উ: খাদ্যের মোট ছয়টি উপাদানের মধ্যে তিনটি খাদ্য তাপশক্তি উৎপন্ন করে এবং বাকি তিনটি দেহ সংরক্ষণ করে এই দেহ সংরক্ষক খাদ্য বা ক্যালোরিবিহীন খাদ্যগুলি হল ভিটামিন, খনিজ লবণ এবং জল।

iv) পুষ্টি নির্ণয়ের স্বাভাবিক BMI মান লেখো ।

উ: পুষ্টির মান নির্ণয়ের স্বাভাবিক BMI মান হল 18.5 - 25।

v) অ্যান্টি কিটোজেনিক কোন খাদ্য উপাদানকে বলা হয়?

উ: অ্যান্টি কিটোজেনিক খাদ্য বলা হয় কার্বোহাইড্রেটকে।

vi) প্রোটিনের জৈবমূল্য নির্ণয়ের সূত্রটি লেখো ।

উ: এই প্রশ্নের উত্তরটি দেখার জন্য এই লিংকে ক্লিক করো ।

Link

অথবা, Dysgraphia কী ?

উ: Dysgraphia হল লিখতে না পারার এক ধরনের সমস্যা। এক্ষেত্রে লেখার সময় বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। Dysgraphia সমস্যাটি সাধারণত অপরিহার্য ফ্যাটি অ্যাসিডের কারণে হয়ে থাকে।

vii) বিল্ডিং ব্লক কাকে, কেন বলে ?

উ: কোলেস্টেরল বিল্ডিং ব্লক বলা হয়। কারণ, দেহযন্ত্রকে সচল রাখার জন্য কোলেস্টেরল বিভিন্ন প্রকার প্রয়োজনীয় উপাদান সংশ্লেষ করে থাকে।

viii) Rancidity কী ?

উ: এই প্রশ্নের উত্তরটি দেখার জন্য এই লিংকে ক্লিক করো । 

Link

ix) LDL এর সম্পূর্ণ নাম লেখো ।

উ: LDL এর সম্পূর্ণ নাম হল - Low Density Lipoprotein ।

অথবা, MUFA এর সম্পূর্ণ নাম লেখো ।

উ: MUFA এর সম্পূর্ণ নাম হল - Mono Unsaturated Fatty Acid ।

x) কড়া করে মাছ ভাজলে খাদ্যোপাদানের কি পরিবর্তন হয় ?

উ: কড়া করে মাছ ভাজলে মাছের প্রোটিনের পুষ্টিমূল্য হ্রাস পায়। উত্তাপের ফলে মাছের প্রোটিন কঠিন ও সংকুচিত হয় এবং তা পরিপাকে ব্যাঘাত ঘটায় ।

xi) পাউরুটি সেঁকে খেলে কোন কোন প্রোটিন নষ্ট হয় ?

উ: পাউরুটি সেঁকে খেলে লাইসিন, টাইরোসিন, সেরিন এবং ফিনাইল অ্যালানিন ইত্যাদি প্রোটিন নষ্ট হয় ।

অথবা,  ব্লানচিং কী ?

উ: 94° - 100° C তাপমাত্রায় ফুটন্ত জলে খাদ্যসামগ্রীকে 5 সেকেন্ড থেকে 2 মিনিট পর্যন্ত ডুবিয়ে রাখা হয়, তারপর সাধারণ তাপমাত্রার জলে ডুবিয়ে রেখে রান্নায় ব্যবহার করা হয়। এই পদ্ধতিকে বলা হয় ব্লাঞ্চিং ।

xii) পানের সাথে চুন খাওয়ার উপকারিতা কী ?

উ: পানের সাথে চুন খেলে চুনের মধ্যে উপস্থিত ক্যালশিয়াম পাওয়া যায় ।

xiii) শিশুর 9 মাস বয়সে কত পরিমাণ ভিটামিন A খাওয়ানো উচিত ?

উ: শিশুর 9 মাস বয়সে 1 লক্ষ ইউনিট ভিটামিন A খাওয়ানো উচিত ।

অথবা, 

একটি ভিটামিন ও একটি খনিজ লবণের নাম করো যা রক্ততঞ্চনে সাহায্য করে?

উ: ভিটামিন K এবং খনিজ লবণ ক্যালশিয়াম রক্ততঞ্চনে সাহায্য করে ।

xiv) ক্যানোলা তেল কী ?

উ: সরিষা বীজ থেকে প্রাপ্ত ভোজ্য তেলকে ক্যানোলা তেল বলে ।

Class 11 Nutrition Model Test Paper 2022 


Tags:

class 11 nutrition  model test paper  suggestion

Reactions

Post a Comment

0 Comments