Class 10 Geography Model Activity Task Part 7
![]() |
| Model Activity Task Part 7 |
MCQ
![]() |
| অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর |
২. একটি বা দুটি শব্দে উত্তর দাও: ১×৪=৪
২.১ বায়ুর প্রবাহপথে আড়াআড়ি অবস্থিত বালিয়াড়ি কী নামে পরিচিত?
উত্তর:- বার্খান।
২.২ হিমবাহের উৎপাটন প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপের নাম লেখাে।
উত্তর:- করি বা সার্ক।
২.৩ ভারতের উপদ্বীপীয় মালভূমির একটি স্তূপ পর্বতের নাম লেখাে।
উত্তর:- বিন্ধ্য পর্বত।
২.৪ ভারতের কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ?
উত্তর:- কৃষ্ণ মৃত্তিকা।
Geography Model Activity Task Part 7 Class 10
৩. সংক্ষিপ্ত উত্তর দাও:- ২×২=৪
৩.১ বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনার দুটি উদ্দেশ্য উল্লেখ করাে।
উত্তর:-
বহুমুখী নদী পরিকল্পনায় নদীর ওপর বাঁধ দিয়ে কৃত্রিম হ্রদ বা জলাশয় সৃষ্টি করা হয় একসঙ্গে অনেক উদ্দেশ্য সাধন করার জন্য। বহুমুখী নদী পরিকল্পনার দুটি উদ্দেশ্য হল -
i) বন্যা নিয়ন্ত্রণ করা।
ii) জলবিদ্যুৎ উৎপাদন করা।
৩.২ ভারতীয় কৃষির সমস্যা সমাধানের যে কোনাে দুটি উপায় উল্লেখ করাে।
উত্তর:-
স্বাধীনতার পর থেকে কৃষির উন্নতির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ভারতীয় কৃষির সমস্যা সমাধানের দুটি উপায় হল -
i) জলসেচ:- মৌসুমী বায়ুর খামখেয়ালীপনা আটকাতে জলসেচ ব্যবস্থার প্রসার অত্যন্ত জরুরি যা বর্তমান সময়ে অনেকটাই বৃদ্ধি পেয়েছে।
ii) যন্ত্রপাতির ব্যবহার বৃদ্ধি:- সঠিক পরিকল্পনার মাধ্যমে উন্নত যন্ত্রপাতির ব্যবহার বাড়ালে ফসল উৎপাদন বৃদ্ধি পাবে। বর্তমানে ভারতীয় কৃষিতে যন্ত্রপাতির ব্যবহার অনেকটাই বৃদ্ধি পেয়েছে।
Class 10 Geography Model Activity Task Part 7
৪. নীচের প্রশ্নটির উত্তর দাও : ৩×১=৩
৪.১ ভারতীয় পরিবহন ব্যবস্থায় সড়কপথের গুরুত্ব অপরিসীম বক্তব্যটির যথার্থতা বিচার করাে।
উত্তর:-
ভারতীয় পরিবহন ব্যবস্থায় অন্যান্য পরিবহন মাধ্যমের তুলনায় গুরুত্ব সর্বাধিক কারণ -
i) নির্মাণ ব্যয়:- সড়কপথ নির্মাণের ব্যয় অন্যান্য পরিবহন পথ নির্মাণ ব্যয়ের তুলনায় কম।
ii) যোগাযোগের সুবিধা:- দেশের সর্বত্র সড়কপথে যোগাযোগ রাখা সুবিধাজনক। তাই সড়কপথের মাধ্যমে দেশের বেশিরভাগ জায়গাতেই সহজেই পরিবহন করা যায়।
iii) পরিবহন পরিবর্তনশীলতা:- সড়কযান চলাচলের ক্ষেত্রে যাত্রী বা পণ্য যে কোনো পথে গন্তব্যে পৌঁছানো যায়। অর্থাৎ সড়কপথের গতিপথ পরিবর্তনশীল।
iv) পরিবহন যোগ্য দ্রব্য:- সড়ক পথের মাধ্যমে হালকা ও ভারী যে কোনো দ্রব্যই স্বল্প খরচে পরিবহন করা যায়।
Model Activity Task Part 7
৫. নীচের প্রশ্নটির উত্তর দাও:- ৫×১=৫
৫.১ ভারতের জনবণ্টনের তারতম্যের প্রাকৃতিক কারণগুলি বর্ণনা করাে।
উত্তর:-
জনগণনা অনুযায়ী (2011) ভারতের জনসংখ্যা ১২১ কোটির বেশি এবং জনঘনত্বও বেশি, কিন্তু এই
সুবিশাল জনসংখ্যা ভারতের সর্বত্র সমানভাবে ছড়িয়ে নেই।ভারতের জনবণ্টনের তারতম্যের প্রাকৃতিক কারণগুলি নিম্নে আলোচনা করা হল-
i) ভূপ্রাকৃতিক অবস্থা:- উত্তরের হিমালয় পার্বত্য অঞ্চল, উত্তর-পূর্বের পাহাড়ি ও মালভূমি অঞ্চল এবং দক্ষিণ ভারতের বিস্তীর্ণ মালভূমি ও পাহাড়ি অঞ্চলের উঁচুনীচু বন্ধুর ভূমি কৃষিকাজের অনুপযুক্ত ও কিছু কিছু অঞ্চল দুর্গম বলে এখানে জনসংখ্যা বেশ কম। অন্যদিকে উত্তরের সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র সমভূমি অঞ্চল ও উপকূলের সমভূমি কৃষিকাজ, বাসস্থান নির্মাণ এবং যােগাযােগ ব্যবস্থার পক্ষে ভালাে বলে এখানে জনসংখ্যা অনেক বেশি।
ii) জলবায়ুর বৈচিত্র্য:- সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে সমভাবাপন্ন জলবায়ুর উপস্থিতি, বৃষ্টিপাতের সমান বণ্টনের জন্য এখানে লােকবসতি ঘন। অপরদিকে, রাজস্থানের মরু অঞ্চল বা গুজরাটের কচ্ছ অঞ্চলে চরমভাবাপন্ন জলবায়ু ও বৃষ্টিপাতের অসম বণ্টনের জন্য জনসংখ্যা কম।
iii) নদনদী:- নদনদীর অবস্থানের জন্য,
(a) যােগাযােগ ও পরিবহণ ব্যবস্থার সুবিধা
(b) নদীতীরবর্তী অঞ্চলের পলিসমৃদ্ধ উর্বর মৃত্তিকায় কৃষিকাজে সুবিধা
(c) জলবিদ্যুৎ উৎপাদনের সুবিধা
(d) জলসেচ ও জলনিকাশি ব্যবস্থার সুবিধা। ইত্যাদি বিভিন্ন সুযোগ সুবিধা থাকায় উত্তর ভারতের গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র ও দক্ষিণ ভারতের মহানদী, গােদাবরী, কৃষ্ণা, কাবেরী নদী উপত্যকায় লােকবসতি বেশি।
iv) মৃত্তিকা:- মাটির গুণাগুণের ওপর জনবসতির ঘনত্ব নির্ভর করে। মাটির গঠন ও অন্যান্য বৈশিষ্ট্য জনঘণত্বের তারতম্য ঘটায়। গঙ্গা সমভূমি ও উপকূলীয় সমভূমির মৃত্তিকা অত্যন্ত উর্বর বলে জনঘনত্ব বেশি। আবার মালভূমি হওয়া সত্বেও উর্বর রেগুর মৃত্তিকার কারণে ডেকান ট্র্যাপ অঞ্চল ঘন বসতিপূর্ণ।
v) ভৌমজল:- ভৌম জলের গভীরতা ও প্রাপ্তি, জলাভূমির অবস্থান প্রভৃতি গ্রাম্য জনসংখ্যার বন্টনকে প্রভাবিত করে। থর মরুভূমির জনবন্টন বেশিরভাগ ক্ষেত্রেই জলের প্রাপ্যতার ওপর নির্ভর করে।
Class 10 Geography Model Activity Task
Model Activity Task Part 7: PDF Download



0 Comments
Please do not enter any spam link in the comment box.