Ad Code

Class 10 Geography Model Activity Task|MCQ Adaptation Package

Class 10 Geography Model Activity Task

MCQ Adaptation Package 

Model activity task class 10 MCQ adaptation package
MCQ Adaptation Package

দশম শ্রেণীর সকল ছাত্র ছাত্রীদের জন্য পর্ষদের তরফ থেকে দেওয়া হয়েছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক । এই টাস্কটির নাম হল "MCQ Adaptation Package" । এখানে শুধুমাত্র বহুবিকল্পভিত্তিক প্রশ্ন অর্থাৎ MCQ দেওয়া হয়েছে অনুশীলনের জন্য। এই টাস্কটির বৈশিষ্ট্য -

১. এই প্রশ্নগুলি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এই জাতীয় বিভিন্ন নতুন ধরনের প্রশ্নের সঙ্গে শিক্ষার্থীরা পরিচিত হয়।

২. শিক্ষার্থীরা বিভিন্ন পরীক্ষায় যে যে ধরনের বহুবিকল্পভিত্তিক প্রশ্নের সম্মুখীন হতে পারে, এই অনুশীলনের মাধ্যমে সেগুলির সঙ্গে তারা অভ্যস্ত হয়ে ওঠার সুযােগ পাবে।

৩. বিদ্যালয় খুললে ‘বহুবিকল্পভিত্তিক প্রশ্ন: পরিচিতি ও অনুশীলন’- এর উত্তরগুলি অভিভাবক-অভিভাবিকাদের মাধ্যমে শিক্ষক-শিক্ষিকাদের কাছে জমা দিতে হবে।

৪. ছাত্রছাত্রীরা বাড়িতে নিজের বিষয়ভিত্তিক খাতায় ‘বহুবিকল্পভিত্তিক প্রশ্ন: পরিচিতি ও অনুশীলন’ - এর উত্তর করে অভিভাবক-অভিভাবিকাদের মাধ্যমে শিক্ষক-শিক্ষিকাদের কাছে জমা দেবে।

অতএব, এই সমস্ত প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। তাই এখানে ভূগোল বিষয়ের MCQ গুলি সমাধান করে দেওয়া হল, এখান থেকে দেখে খাতার মধ্যে লিখে নাও। উত্তরগুলি নীল রং করে দেওয়া হয়েছে - 

GEOGRAPHY MODEL ACTIVITY TASK CLASS 10

GEOGRAPHY MCQ ADAPTATION PACKAGE 

১. সম্পদ সৃষ্টি বা বিকাশের ক্ষেত্রে তােমার বিদ্যালয়ের ভূমিকাকে বােঝানাের জন্য সবচেয়ে সুপ্রযুক্তভাবে যা বলা যায় তা হলাে-

ক) এখানে প্রাকৃতিক সম্পদ সৃষ্টি হয়

খ) এখানে নিরপেক্ষ উপাদানকে প্রাকৃতিক সম্পদে পরিণত করা হয়

গ) এখানে মানব সম্পদের উন্নয়ন ও বিকাশ ঘটে

ঘ) এখানে সাংস্কৃতিক সম্পদ সৃষ্টি হয় না

২. কোনটি প্রাকৃতিক সম্পদের স্থিতিশীল ব্যবহারের গ্রহণীয় উপায় নয়?

ক) পরিমিত ব্যবহার

খ) পুনর্ব্যবহার

গ) পুনর্নবীকরণ

ঘ) জমি-ভরাটকরণ

৩. এদের মধ্যে কোনটি অংশগ্রহণমূলক বন সংরক্ষণ পদ্ধতির একটি উদাহরণ?

ক) বন্যপ্রাণ সুরক্ষা আইন

খ) ঝুম চাষ

গ) সামাজিক বনসৃজন

ঘ) নর্মদা বাঁচাও আন্দোলন

৪. ল্যাটেরাইট মৃত্তিকার প্রধান ফসল হলাে

ক) ধান

খ) পাট

গ) গম

ঘ) চিনাবাদাম

৫. নীচের কোনটি বহুমুখী নদী পরিকল্পনার প্রধান উদ্দেশ্য নয়?

ক) জলবিদ্যুৎ উৎপাদন

খ) সেচ

গ) জলদূষণ নিয়ন্ত্রণ

ঘ) বন্যা নিয়ন্ত্রণ

৬. এদের মধ্যে অধাতব খনিজ কোনটি?

ক) কয়লা

খ) ম্যাগনেটাইট

গ) চ্যালকোপাইরাইট

ঘ) বক্সাইট

৭. নীচের কোনটি অপ্রচলিত শক্তির একটি জৈব উৎসের উদাহরণ?

ক) ভূতাপশক্তি

খ) পশুবর্জ্য

গ) সূর্যালােক

ঘ) জোয়ারভাটা

৮. পূর্ব ভারত থেকে পশ্চিম ভারতে স্থানান্তরিত হতে দেখা গেছে এমন একটি শিল্প হলাে

ক) কার্পাসবয়ন শিল্প

খ) পেট্রোরাসায়নিক শিল্প

গ) লৌহ-ইস্পাত শিল্প

ঘ) মােটরগাড়ি নির্মাণ শিল্প

৯. কোন দুটি স্থান ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ দিয়ে যুক্ত হয়েছে?

ক) মুম্বাই ও চেন্নাই

খ) বারাণসী ও কন্যাকুমারী 

গ) শিলচর ও সুরাট

ঘ) দিল্লি ও কলকাতা

১০. দেশভাগের জন্য সরাসরি কোন শিল্পটি সবচেয়ে প্রভাবিত হয়েছে?

ক) পাট শিল্প

খ) রেশম বস্ত্রশিল্প

গ) চা শিল্প

ঘ) খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প

১১. এদের মধ্যে যাতায়াত করার জন্য কোন যানবাহনটি সবচেয়ে পরিবেশবান্ধব?

ক) দাঁড় টানা নৌকা

খ) উড়ােজাহাজ বা এরােপ্লেন

গ) ব্যক্তিগত গাড়ি

ঘ) বাস

১২. তুমি যদি ভারতের কোনাে কফি বাগিচায় অবস্থান করাে, তাহলে তুমি আছাে

ক) দক্ষিণ ভারতে

খ) পূর্ব ভারতে

গ) উত্তর ভারতে

ঘ) পশ্চিম ভারতে

১৩. অপ্রচলিত শক্তি সম্বন্ধে কোন বাক্যটি প্রযােজ্য নয়?

ক) এর উৎসগুলি অফুরন্ত বা পূরণশীল

খ) এর উৎসগুলি সহজলভ্য নয়

গ) এর ব্যাপক উৎপাদনের প্রাথমিক খরচ বেশি

ঘ) এর উৎপাদন পদ্ধতিতে সরাসরি পরিবেশ দূষিত হয় না।

১৪. আধুনিক এবং কম খরচের বিকল্প পদ্ধতি এসে যাওয়ায় ভারতে সম্প্রতি সরকারিভাবে বন্ধ হয়ে যাওয়া যােগাযােগ মাধ্যমটি হলাে

ক) ল্যান্ডলাইন দূরভাষ

খ) নথিভুক্ত ডাক

গ) কুরিয়ার ব্যবস্থা

ঘ) টেলিগ্রাম (১৫ জুলাই ২০১৩)

১৫. তামিলনাড়ুর কোয়েম্বাটোর দক্ষিণ ভারতের সর্ববৃহৎ বস্ত্রশিল্প কেন্দ্র। নীচের কোন কারণটি এই শিল্পকেন্দ্র গড়ে ওঠার সহায়ক নয়?

ক) কাঁচামাল হিসাবে তুলাের সহজলভ্যতা

খ) সুলভ বিদ্যুৎ

গ) অনুন্নত পরিবহণ ও যােগাযােগ ব্যবস্থা

ঘ) বস্ত্রের বিপুল চাহিদা

১৬. জলবিভাজিকা ব্যবস্থাপনার প্রধান উদ্দেশ্যে হলাে

ক) বন্যপ্রাণ সংরক্ষণ

খ) শুষ্ক ঋতুতে জলের সরবরাহ

গ) পর্যটন শিল্পের উন্নতি

ঘ) জনসংখ্যার বৃদ্ধি নিয়ন্ত্রণ 

১৭. সারণিতে ২০১৫ - ১৬ সালের ফসলের উৎপাদনের (মিলিয়ন টন) পরিসংখ্যান দেওয়া হলাে। নীচের কোন স্তম্ভচিত্রের সাহায্যে এই পরিসংখ্যান সঠিকভাবে দেখানাে যায়?

উত্তর: গ

Model activity task class 10 MCQ adaptation package


১৮. উত্তর: খ - কার্পাস ও চা 

দশম শ্রেণী ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক MCQ 

Reactions

Post a Comment

0 Comments