Model Activity Task Geography Part 5 Class 9
![]() |
Class 9 Geography Model Activity Task Part 5
উত্তরমালা:
২.১.উ: দ্রাঘিমা অনুসারে কোনো স্থান ও সেই স্থানের প্রতিপাদ স্থানের পার্থক্য ১৮০°। অতএব, ২৪° পূর্ব দ্রাঘিমা যুক্ত স্থানের প্রতিপাদ স্থানের দ্রাঘিমা হবে ২৪°পূ - ১৮০° = - ১৫৬° অর্থাৎ ১৫৬° পশ্চিম
২.২. পর্বতবেষ্টিত মালভূমি - তিব্বত মালভূমি
২.৩. নিরক্ষীয়, ক্রান্তীয় ও আর্দ্র জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহবিকারের প্রাধান্য লক্ষ্য করা যায়।
৩.১. নদী ও খালের জলের অত্যধিক ব্যবহারের ক্ষতিকর প্রভাব:
i. জলাশয়ে জলের পরিমাণ হ্রাস ও জলসংকট: জলসেচ, কলকারখানা সহ বিভিন্ন কাজে ভূপৃষ্টস্থ জল তথা নদী ও খালের জল ব্যবহার করা হয়। এই ব্যবহার যখন অত্যধিক পরিমাণে হয়ে থাকে তখন জলাশয়গুলিতে অর্থাৎ নদী ও খালের জল ক্রমশ হ্রাস পেতে থাকে এবং জলসংকট দেখা দেয়।
ii.জলজ উদ্ভিদ ও প্রাণী সম্পদের ক্ষতি: নদী ও খালের জল অতিরিক্ত পরিমাণে ব্যবহারের কারণে জলাশয়গুলি শুকিয়ে গেলে নদী ও খালের মধ্যে থাকা বিভিন্ন প্রকার জলজ উদ্ভিদ সহ জলজ প্রাণীরা মারা যায়। ফলস্বরূপ সামগ্রিক বাস্তুতন্ত্রের ব্যাপক ক্ষতি হয়।
iii.জল দূষণ বৃদ্ধি: অধিক সংখ্যায় মানুষ যখন জলাশয়গুলির (নদী, খাল) অল্প জলের ওপর নির্ভরশীল হয়ে যায় তখন সেই নদী ও খালের জলের দূষণ ক্রমশই বৃদ্ধি পেতে থাকে এবং একসময় তা ব্যবহারের অযোগ্য হয়ে যায়।
iv.ভৌমজলের ভান্ডার হ্রাস: অতিরিক্ত ভুপৃষ্টস্থ জল তথা নদী ও খালের জল ব্যবহারের কারণে ভূপৃষ্ঠে জলের পরিমাণ ক্রমশ হ্রাস পেতে থাকে ফলস্বরূপ ভূগর্ভে জল প্রবেশের পরিমাণ হ্রাস পায় যার কারণে ভৌমজলস্তর হ্রাস পায়।
৪.১.তুষারের কার্য পদ্ধতির মাধ্যমে শিলার আবহবিকার:
তুষারের কেলাস গঠনের মাধ্যমে আবহবিকার ঘটে। মেরু অঞ্চল এবং শীতল পার্বত্য অঞ্চলে শিলাস্তরের ফাটলে জমা জল, তাপ বিকিরণের ফলে, তুষার কেলাসে পরিণত হলে আয়তনে বেড়ে যায় এবং শিলাগাত্রে চাপ পড়ে ও শিলা চূর্ণ বিচূর্ণ হয়।
৪.২.অক্সিডেশন বা জারণের সংজ্ঞা:
বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে জলের দ্বারা শিলা মধ্যস্থ খনিজের পরিবর্তন হওয়াকে জারণ বা অক্সিডেশন বলে।
অক্সিডেশন পদ্ধতি:
লোহা যখন ফেরাস অক্সাইড রূপে থাকে তখন তা খুব শক্ত হয়, কিন্তু লোহার সঙ্গে বাতাসের অক্সিজেন যুক্ত হলে লোহার উপরিভাগ হলুদ ও বাদামি বর্ণের একটি নতুন যৌগ পদার্থ তৈরি হয় এবং লৌহ সহজেই ক্ষয় পায়। সেই জন্য যে সমস্ত শিলায় লোহার পরিমাণ বেশি থাকে সেই সব শিলা জারণের ফলে দ্রুত বিয়োজিত হয়।
উদাহরণ: উৎকৃষ্ট লৌহ আকরিক ম্যাগনেটাইট এই প্রক্রিয়ার মাধ্যমে নিকৃষ্ট লৌহ আকরিক লিমোনাইটে পরিণত হয়।
tags:
class 9 geography
model activity task
part 5 model activity task
geography






0 Comments
Please do not enter any spam link in the comment box.