Nutritional value of soyabean
সয়াবিনের পুষ্টিমূল্য
সয়াবিন স্থানীয়ভাবে প্রাপ্ত সহজলভ্য প্রোটিন ও ফ্যাট সমৃদ্ধ একটি উত্তম ক্যালরিযুক্ত খাদ্য।এটি মানুষের শরীরে যথেষ্ট পরিমাণে পুষ্টি সরবরাহ করে থাকে।সয়াবিনের পুষ্টিগুণাবলি সম্পর্কে বলা হল
শক্তি - প্রতি 100 গ্রাম সয়াবিনে 432 kcal শক্তি থাকে।
প্রোটিন - প্রতি 100 গ্রাম সয়াবিনে 36 গ্রাম প্রোটিন থাকে।
ফ্যাট - প্রতি 100 গ্রাম সয়াবিনে ফ্যাট থাকে 20 গ্রাম।
কার্বোহাইড্রেট - প্রতি 100 গ্রাম সয়াবিনে 30 গ্রাম কার্বোহাইড্রেট থাকে।
ক্যালসিয়াম - প্রতি 100 গ্রাম সয়াবিনে 277 গ্রাম ক্যালসিয়াম থাকে।
লোহা - প্রতি 100 গ্রাম সয়াবিনে লোহা থাকে 15.7 mg।
ফসফরাস - প্রতি 100 গ্রাম সয়াবিনে 690 mg ফসফরাস থাকে।
এছাড়াও পটাশিয়াম, তামা, ক্যারোটিন, ভিটামিন B প্রভৃতি বর্তমান। অন্যান্য খাদ্যের তুলনায় সয়াবিনে প্রোটিনের পরিমাণ অনেক বেশি। এতে মিথিওনিন এবং সিস্টিন ছাড়া অন্য প্রায় সকল প্রকার অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড থাকে।
সয়াবিনের উপকারিতা:-
i. সয়াবিন রক্তের কোলেস্টেরলের পরিমাণ নিয়ন্ত্রণ করে।
ii. শ্বেতসার এর পরিমাণ কম থাকে তাই ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত উপযোগী।
iii. সয়াবিন হৃদসংবহনতন্ত্রকে সুরক্ষিত রাখে।
iv. সয়াবিনে ফসফরাস বেশি থাকায় মস্তিষ্ক এবং স্নায়ুর পক্ষে উপকারী।


0 Comments
Please do not enter any spam link in the comment box.