Ad Code

Hs Nutrition MCQ Suggestion

 HS Nutrition MCQ Suggestion

Hs Nutrition


1. ক্ষুদ্রান্ত্রের প্রথম অংশকে কী বলে?

উ:- ডিওডিনাম। 

2. উৎসেচকের প্রোটিন অংশটিকে কী বলে?

উ:- অ্যাপো এনজাইম।

3. কোন কোষ থেকে হেপারিন উৎপন্ন হয়?

উ:- মাস্ট কোষ। এটি যকৃতে অবস্থিত।

4. ফ্যাট কণিকা আমাদের দেহে কী রূপে সঞ্চিত হয়?

উ:- কাইলোমাইক্রণ।

5. কোন পাচক রস স্বাদ গ্রহণে সাহায্য করে?

উ:- লালারস।

6. যকৃতের কোন কোষ থেকে পিত্ত রস নিঃসৃত হয়?

উ:- প্যারেনকাইমা 

7. একটি লিপিড ভঙ্গক বা লাইপোলাইটিক উৎসেচক এর নাম লেখো।

উ:- লাইপেজ। 

8. কোন পাচক রসটি উৎসেচক বিহীন?

উ:- পিত্তরস।

9. খাদ্য গ্রহণের আগে 100ml. রক্তে অ্যামিনো অ্যাসিডের পরিমাণ কত থাকে?

উ:- 3-6gm এবং খাদ্য গ্রহণের পর বেড়ে হয় 8-10gm।

10. অর্নিথন চক্রের অপর নাম কী?

উ:- ইউরিয়া চক্র।

11. মানবদেহের পৌষ্টিক নালীর দৈর্ঘ্য কত?

উ:- প্রায় 8-10m

12. ইউরিয়া সংশ্লেষণে অন্তর্বর্তী যৌগ রূপে কী উৎপন্ন হয়?

উ:- আর্জিনিন।

13. প্রোটিনে কত শতাংশ নাইট্রোজেন থাকে?

উ:- 16 শতাংশ

14. মিউসিন ক্ষরণকারী গ্রন্থিটির নাম কী?

উ:- ব্রুনার গ্রন্থি।

15. খাদ্যবস্তুর আত্মপচন কিসের উপস্থিতিতে ঘটে?

উ:- এনজাইম।

16. ভিটামিন B 12 শোষণে সাহায্য করে কোন পাচক রস?

উ:- পাক রস। 

17. দুটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড এর নাম লেখো।

উ:- লাইসিন, লিউসিন।

18. ট্রান্স অ্যামিনেশনে সাহায্যকারী উৎসেচক এর নাম লেখো। 

উ:- ট্রান্স অ্যামিনেজ। 

19. একটি ব্যক্টেরিওলাইটিক উৎসেচকের নাম লেখো।

উ:- লাইসোজাইম।

20. একটি প্রস্থেটিক গ্রুপের উদাহরণ দাও।

উ:- FAD (Flavin Adenine Dinucleotide)

21. কোরিচক্র নিয়ন্ত্রণকারী একটি হরমোন এর নাম লেখো।

উ:- গ্লুকাগন।

22. চার অনু গ্লুকোজ জারণে কত পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়?

উ:- 8 অণু।

23. রিভিনাস নালী কোথায় দেখতে পাওয়া যায়?

উ:- লালাগ্রন্থি তে

24. TCA চক্রের নামকরণ কে করেন?

উ:- হ্যান্স ক্রেবস। 

25. মাতৃদুগ্ধে উপস্থিত শর্করার নাম কী?

উ:- ল্যাকটোজ

26.মাতৃদুগ্ধে উপস্থিত সালফারযুক্ত অ্যামাইনো অ্যাসিড কোনটি?

উ:- টরিন

27. প্রাণীদুগ্ধে কোন উপাদানের আধিক্য শিশুদের তড়কা দেখা দেয়?

উ:- লবণ।

28.মাতৃদুগ্ধে উপস্থিত কোন উপাদানের জন্য ফ্যাট সহজেই হজম হয়?

উ:- লাইপেজ

29.মাতৃদুগ্ধ কোন ধাতুর শোষণ বৃদ্ধি করে?

উ:- জিংক

30.বাচ্চা খেতে চাইলেই বাচ্চাকে মাতৃদুগ্ধ পান করানো উচিত একে কি বলা হয়?

উ:- ডিমান্ড ফিডিং

31.কোন ব্যাকটেরিয়া উদরাময় সৃষ্টিকারী জীবাণুদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে?

উ: ল্যাকটোব্যাসিলাস বাই ফিডাস 

32. মাতৃদুগ্ধে উপস্থিত লৌহ আবদ্ধকারী প্রোটিন হল

উ:- ল্যাকটোফেরিন।

33.কোন উৎসেচক ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর আক্রমণ ও ধ্বংস করে?

উ:- লাইসোজাইম

34. মাতৃদুগ্ধে ব্যাকটেরিয়া ধ্বংস কারী উপাদানটি হলো

উ:- লাইসোজাইম

35.গরুর দুধ ফোটালে কোন ভিটামিন নষ্ট হয়?

উ:- ভিটামিন C

36.মাতৃদুগ্ধে কত শতাংশ জল থাকে?

উ:- 14%

37. কোলোস্ট্রাম এ কোন খনিজ উপাদান সবচেয়ে বেশি থাকে?

উ: ক্যালসিয়াম

38. মাতৃদুগ্ধের কোন উপাদান ক্যালসিয়াম শোষণে সাহায্য করে?

উ: ল্যাকটোজ

39. মাতৃদুগ্ধে কেসিন এর পরিমাণ কত?

উ: 0.4গ্রাম/100ml

40. কোন শর্করা শিশুদের মস্তিষ্কের বিকাশে সাহায্য করে?

উ: গ্যালাকটোজ

41. মাতৃদুগ্ধে উপস্থিত কোন শ্বেত কণিকা IgA উৎপন্ন করে?

উ: লিম্ফোসাইট

42. কলোস্ট্রামে উপস্থিত কোন উপাদান স্ট্রেপটোকক্কাই জীবাণু ধ্বংস করতে সাহায্য করে?

উ: ল্যাকটোপারঅক্সিডেজ। 

43. নিচের কোনটি শিশুর অর্ধ কঠিন তোলা খাবার?

উ: ডাল সেদ্ধ

44. মাতৃস্তন থেকে প্রথম ক্ষরণজাত দুগ্ধকে বলা হয়

উ: Fore milk

45.মাতৃদুগ্ধে উপস্থিত ফ্যাট কত শতাংশ ট্রাই গ্লিসারাইড রূপে সঞ্চিত থাকে?

উ: 98%

46. প্রোটিন শক্তি জনিত অপপুষ্টিকে বলে

উ: PEM

47. সর্বপ্রথম অন্ধত্ব প্রতিরোধ কর্মসূচি কোথায় প্রবর্তিত হয়?

উ: ভারতে

48. কত বছর বয়সে শিশুদের মধ্যে ম্যারাসমাস রোগ হয়?

উ: ছয় থেকে দেড় বছর

49. থাইরয়েড গ্রন্থির ওজন কত?

উ: 15-25 গ্রাম

50. শিশুদের অ্যানিমিয়া হওয়ার একটি গুরুত্বপূর্ণ কারণ হল 

উ: আয়রনের অভাব

51. পেলেগ্রা কথাটির অর্থ কী?

উ: খসখসে চামড়া

52. গলগন্ড রোগ নিবারণের জন্য কত থাইরক্সিন হরমোন প্রয়োগ করতে হয়?

উ: 0.2-0.3 mg

53. থাইরক্সিন হরমোন ক্ষরণের জন্য কোন খনিজ উপাদান প্রয়োজন?

উ: আয়োডিন

54. লোহিত রক্তকণিকা ধ্বংসের ফলে যে অ্যানিমিয়া হয় তার নাম কী?

উ: হিমোলাইটিক অ্যানিমিয়া

55 গয়ট্রোজেনিক খাদ্য বেশি গ্রহণ করলে যে রোগটি দেখা দিতে পারে তা হল

উ: গলগন্ড

56. NAPP কোন রোগ প্রতিরোধের সঙ্গে যুক্ত?

অন্ধত্ব বা চক্ষুরোগ

57. কোন পরীক্ষার মাধ্যমে শিশুর রিকেট রোগ নির্ণয় করা হয়?

উ: রেডিওলজিক্যাল

58. থাইরয়েড গ্রন্থির ক্ষরণ কে বলা কী বলা হয়?

হাইপারসিক্রেশন। 

59. থাইরয়েড গ্রন্থির কম ক্ষরণ কে কী বলা হয়?

উ: হাইপোসিক্রেশন

60. গয়টার বেল্ট এর অন্তর্ভুক্ত ভারতের দুটি রাজ্যের নাম লেখ।

উ: জম্মু ও কাশ্মীর, ত্রিপুরা

61. কোন ভিটামিন ক্যালসিয়াম শোষণ নিয়ন্ত্রণ করে?

উ: ভিটামিন D 

62. শিশুদের মুন ফেস ও পট বেলি কোন রোগে দেখা যায়?

উ: কোয়াশিওরকর

63. মানবদেহে হোয়ারটন নালী কোথায় দেখা যায়?

উ: লালাগ্রন্থিতে।

64. প্যারেস্থেসিয়া কী?

উ: হাতে পায়ে ঝি ঝি লাগা।

65 FFH কোন সংস্থার সাথে যুক্ত?

উ: FAO

66. জাতীয় পুষ্টি সপ্তাহ কবে পালিত হয়?

উ: 1-7 সেপ্টেম্বর

67. একটি জাতীয় পুষ্টি বিশেষজ্ঞ সংস্থার নাম লেখো।

উ: ICMR

68. IFA ছোটো ট্যাবলেটে আয়রন এর পরিমাণ কত?

উ:- 20mg

69. ফর্মূলা ফুডের সঙ্গে এক চামচ চিনি দিলে শিশুর মলের কী পরিবর্তন হয়?

উ:- মল নরম হয়।

70. আয়োডিন উৎপাদনে কোন দুটি হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?

উ:- T3 ও T4

71. স্টারনামের বিকৃতিকে কী বলে?

উ:- হ্যারিসনস সালকাস

72. Pigeon breast কোন রোগের লক্ষণ?

উ:- রিকেট।

73. গলগন্ড সৃষ্টিকারী দুটি খাদ্যের নাম লেখো।

উ:- ফুলকপি, মুলো।

74. রোডপসিন কী?

উ:- একধরনের প্রোটিন।

75. MDM আহার প্রাপকদের বয়স কত?

উ:- 6-12 বছর।

76. বিশ্ব পুষ্টি দিবস কবে পালিত হয়?

উ:- 28 মে।

77. ORS পাউডার তৈরী করার জন্য WHO প্রতি লিটার জল পিছু কত সাধারণ লবণ ধার্য করেছেন?

উ:- 3.5g

78. IDDCP প্রকল্পটি ভারতে কবে চালু হয়?

উ:- 1992 সালে।

79. কত বছরের শিশুদের ইনফ্যান্টাইল বেরিবেরি দেখা যায়?

উ:- 1-5 মাস।

80. খাদ্যে ভিটামিন B3 কম থাকলে কোন রোগটি দেখা দেয়?

উ:- পেলেগ্রা।

81. ভারতে শতকরা শিশু অপুষ্টির হার কত?

উ:- 43%

82. কোন উপাদান শিশুর মলকে কঠিন করে তোলে?

উ:- ক্যালশিয়াম সোপ।

83. কোন ভিটামিন পাইওরিয়া রোগ প্রতিরোধে সাহায্য করে?

উ:- ভিটামিন C

84. মাতৃদুগ্ধে কেসিন ও অ্যালবুমিনের অনুপাত কত?

উ:- 1:1

85. শিশু ল্যাকটোজ সহ্য করতে না পারলে তার খাদ্য তালিকা থেকে কোন খাদ্যটি বাদ দিতে হবে?

উ:- দুধ

86. 100ml গরুর দুধে ক্যালোরির পরিমাণ কত?

উ:- 67kcal

87. 100 গ্রাম কোলোস্ট্রামে ফ্যাটের পরিমাণ কত?

উ:- 2.9gm

88. শিশুর খাদ্যে শক্ত খাবার যোগ করাকে কী বলে?

উ:- বেইকস্ট।

89. ক্ষুদ্রান্ত্রে ফ্যাট কনা শোষণের জন্য যে অণু উৎপন্ন হয় তাকে কী বলে?

উ:- মিসেল

90. একজন কঠোর পরিশ্রমী রেফারেন্স ম্যানের দৈনিক ক্যালোরির চাহিদা কত?

উ:- 3500kcal

91. মাতৃদুগ্ধে উপস্থিত ডিপথেরিয়া রোগের জীবাণু ধ্বংসকারী উপাদানটির নাম লেখো।

উ:- ম্যাক্রোফাজ। 

92. ভারতীয় নারীদের দৈনিক দুগ্ধ ক্ষরণের পরিমাণ কত?

উ:- 650ml

93. 100গ্রাম গরুর দুধে প্রোটিনের পরিমাণ কত?

উ:- 3.2 গ্রাম।

94. খাদ্যনালীতে প্রদাহকে কী বলে?

উ:- Oesophagitis

95. কোন ভিটামিনের অভাবে জেরোসিস কনজাংটিভা হয়?

উ:- ভিটামিন A

96. ফলিফার ট্যাবলেটে কী থাকে?

উ:- লোহা ও ফলিক অ্যাসিড।

97. FAO কবে প্রতিষ্ঠিত হয়?

উ:- 1945 সালে।

98. 1গ্রাম ফ্যাটের ক্যালোরি মূল্য কত?

উ:- 9.3kcal

99. লাইপেজের অ্যাক্টিভেটর কী?

উ:- পিত্তলবণ।

100. শ্বসন অনুপাত 0.8 হলে প্রতি লিটার অক্সিজেনের তাপসম কত হবে?

উ:- 4.8kcal


hs nutrition suggestion

hs nutrition 

Download PDF: Click here 


tags:

hs nutrition

hs nutrition MCQ suggestion





 


Reactions

Post a Comment

0 Comments